IPL 10 ফাইনাল : মুম্বই বনাম পুনে ম্যাচের হাইলাইটস একনজরে
তিনবার আইপিএল জিতে রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। একনজরে দেখে নেওয়া যাক পুনে বনাম মুম্বই ফাইনাল ম্যাচের হাইলাইটস।
তিনবার আইপিএল জিতে রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩, ২০১৫ সালের পর ২০১৭ সালে আইপিএলের দশম সংষ্করণ জিতে নিল রোহিত শর্মার দল। রুদ্ধশ্বাস ম্যাচে পুনেকে ১ রানে হারিয়ে দিল মুম্বই।
একেবারে শেষ বল পর্যন্ত ম্যাচে টানটান উত্তেজনা অব্যাহত ছিল। শেষ বলে করতে হতো চার রান। তবে ২ রান তুলতে সক্ষম হন পুনে। ফলে ১ রানে ম্যাচ জেতে মুম্বই। একনজরে দেখে নেওয়া যাক পুনে বনাম মুম্বই ফাইনাল ম্যাচের হাইলাইটস।

মুম্বই ইন্ডিয়ান্স ইনিংস
- শুরুতেই নড়বড়ে শুরু করে মুম্বই। মাত্র ৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। দুটি উইকেটই নেন জয়দেব উনাদকাট।
- প্রাথমিক ধাক্কা সামলে পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই করে ৩২ রান।
- এরপরে ৮.৬ ওভারে গিয়ে দলগত ৫০ রান বোর্ডে তোলে মুম্বই।
- ১৭.৪ ওভারে ১০০ রান বোর্ডে তোলে মুম্বই। ততক্ষণে ৭ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে তখন ব্যাট করছেন ক্রুণাল পাণ্ড্য ও মিচেল জনসন।
- অষ্টম উইকেটে মাত্র ৩৪ বলে ৫০ রান যোগ করেন ক্রুণাল ও মিচেল জনসন।
- শেষপর্যন্ত ৪৭ রান করেন ক্রুণাল ও জনসন করেন ১৩ রান। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে মুম্বই।
পুনে সুপারজায়ান্টস ইনিংস
- পুনেও রান তাড়া করতে নেমে শুরুতেই রাহুল ত্রিপাঠীর উইকেট হারায়।
- পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে পুনে তোলে ৩৮ রান।
- ৮.৪ ওভারে ৫০ রান তোলে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
- দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথ।
- রাহানের উইকেট হারানোর পরে ১৬.৪ ওভারে এসে বোর্ডে ১০০ রান ওঠে পুনের। ততক্ষণে ৩ উইকেট পড়ে গিয়েছে। স্মিথ উইকেটে থাকলেও আউট হয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
- শেষ দুই ওভারে ২২ রান করতে হতো স্টিভ স্মিথের দলকে। বুমরাহর বলে ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১১ রান।
- ২০তম ওভারের প্রথম বলে মিচেল জনসনের বলে চার মারেন মনোজ তিওয়ারি। তার পরের বলে আউট হয়ে ফেরেন তিনি। এরপরে স্মিথও ৫১ রান করে আউট হন।
- শেষ তিন বলে ৭ রান করতে হতো। তবে তা আর সম্ভব হয়নি। শেষ বলে চার রান প্রয়োজন ছিল। তিন রান নিতে গিয়ে রান আউট হন ড্যান ক্রিশ্চিয়ান। ফলে পুনেকে ১ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই।
{promotion-urls}












Click it and Unblock the Notifications