(ম্যাচ প্রিভিউ) আইপিএল ১০: কলকাতা বনাম ব্যাঙ্গালোর
ফের একবার জয়ের অভ্যাসে ফিরে যেতে রবিবার ব্যাঙ্গালুরুতে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
বেঙ্গালুরু, ৭ মে: ফের একবার জয়ের অভ্যাসে ফিরে যেতে রবিবার ব্যাঙ্গালুরুতে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে,আইপিএল এর দশম মরশুমের ৪৬ তম ম্যাচে ঘরের মাঠের সমস্ত ফায়দা তোলার চেষ্টায় রয়েছে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।
এর আগে লিগের ম্যাচে দুদলই মুখোমুখি হয়েছে একে অপরের। কলকাতার ইডেন গার্ডেন্সের সেই ম্যাচে টিম গম্ভীরের কাছে শোচনীয়ভাবে পরাস্ত হয় বিরাট কোহলির দল। তবে রবিবাসরীয় বেঙ্গালুরুতে সেই স্মৃতি ঝেড়ে ফেলে আজ নতুনভাবে লড়ার জন্য় মুখিয়ে রয়েছে, বিরাট বাহিনী।

রবিবারের ম্যাচের আগে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজিত হয় নাইটরা। একইভাবে রাইজিং পুনে সুপারজায়ান্টও পরাস্ত করে দেয় কলকাতাকে। তরপর থেকেই লিগের তালিকায় কিছুটা নেমে যায কলকাতা। এই মুহুর্তে লিগের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের কাছে রয়েছে ১৪ পয়েন্ট। আইপিএল-এর এই মরশুমের ১১ ম্যাচের শেষে ৭টি তে জিতেছে কলকাতা।
অন্যদিকে রবিবারের ম্যাচের আগে এক নজরে দেখে নেওয়া যাক, আইপিএল এর এই মরশুমে আপাতত ব্যাঙ্গালোরের অবস্থান। ১২ ম্যাচের পর বিরাটের টিমের সংগ্রহ ৫ পয়েন্ট। ৯টি ম্যাচে চারা এই মরশুমে হেরে গিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অঙ্কিত চৌধুরী, য়ুজবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক, এবি ডিভিলিয়ার্স












Click it and Unblock the Notifications