আইপিএল ২০১৭ : অধিনায়কোচিত ইনিংস ম্যাক্সওয়েলের, ৬ উইকেটে পুনেকে হারাল পাঞ্জাব
প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারস্টার জিতলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে পারল না পুনে। পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও মিলারের অনবদ্য পার্টনারশিপে ৬ উইকেটে জয় পায় পাঞ্জাব।
ইন্দোর, ৮ এপ্রিল : প্রথম ম্যাচে রাইজিং পুনে সুপারস্টার জিতলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে পারল না পুনে। পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও মিলারের অনবদ্য পার্টনারশিপে ৬ উইকেটে জয় পায় পাঞ্জাব।
বেন স্ট্রোকের অসাধারণ অর্ধশতরানের ফলে দুর্বল ব্যাটিং প্রদর্শন সত্ত্বেও ৬ উইকেট খুইয়ে ১৬৩ রানে শেষ করে পুনে। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে সহজেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।

পুনের বেন স্ট্রোক এই বছরের আইপিএল নিলামের সবচেয়ে দামি খেলোয়াড়। প্রথম ম্যাচে সেভাবে নিজের কৃতিত্ব দেখাতে না পারলেও পাঞ্জাবের বিরুদ্ধে পুনের টু অর্ডার ব্য়াটিং অসফল হলেও ৩২ বলে ৫০ রানের অসামান্য ইনিংস খেলে স্ট্রোক বুঝিয়ে দেন কেন তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে তাকে দলে নেওয়া হয়েছে। যদিও স্ট্রোকের ব্যাটিং এদিন দলকে জেতাতে পারল না।
পুনের হয়ে মনোজ তিওয়াড়িও ২৩ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস এদিন খেলেন। ফর্মে থাকা স্টিভ স্মিথ প্রথম ম্যাচে দুর্ধর্ষ ৮৪ রানের ইনিংস খেললেও এদিন মাত্র ২৬ রানেই আউট হয়ে যান স্মিথ।












Click it and Unblock the Notifications