(প্রিভিউ) আইপিএল ২০১৭: রাইজিং পুনে সুপারজায়ান্টস বনাম গুজরাত লায়ন্স
পুনেতে আয়োজিত হতে চলা সোমবারের ম্যাচে, হোম অ্যাডভান্টেজকে সঙ্গে নিয়ে সর্বোতভাবে ঝাঁপাতে চলেছে পুনে। সোমবার আইপিএল দশম মরশুমের ৩৯ তম ম্যাচে রাইজিং পুনেসুপার জায়ান্টসের প্রতিপক্ষ গুজরাত লায়ন্স।
পুনে ,৩০ এপ্রিল : পুনেতে আয়োজিত হতে চলা সোমবারের ম্যাচে , হোম অ্যাডভান্টেজকে সঙ্গে নিয়ে সর্বোতভাবে ঝাঁপাতে চলেছে পুনে। সোমবার আইপিএল দশম মরশুমের ৩৯ তম ম্যাচে রাইজিং পুনেসুপার জায়ান্টসের প্রতিপক্ষ গুজরাত লায়ন্স।
এই মুহুর্তে আইপিএলের লিগ তালিকায় ৯টি ম্যাচ খেলে পুনে জিতেছে ৫টিতে। তাদের ঘরে রয়েছে ১০ পয়েন্ট। অন্যদিকে ৯টি ম্যাচের পর সুরেশ রায়নার নেতৃত্বে গুজরাত দলের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। তারা জিতেছে ৩টি ম্যাচ।
লিগের তালিকায় গুজরাত লায়ান্সরা রয়েছে ষষ্ঠ স্থানে , অন্যদিকে লিগ তালিকায় তৃতীয় স্তান দখলে রেখেছে পুনে।

মূলত রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৬১ রানের অনবদ্য জয়ের পর অনেকটাই ছন্দে ফিরেছে পুনে। এর আগে তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমাগত ওঠানামা করতে থাকে। এক্ষেত্রে যথেষ্ট কৃতিত্ব রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বোলারদের। ফার্গুসন ও তাহিররে অন্যবদ্য় স্পেল পুনেকে অনেকটাই আত্মবিশ্বাস যুগিয়েছে গত ম্যাচে।
এদিকে, মুম্বইয়ের কাছে পরাস্ত হয়ে বেশ খানিকটা দুর্বল দেখাচ্ছে গুজরাত শিবিরকে। তবে গুজরাতের পক্ষে তাদের ফিল্ডাররা ইতিবাচক দিকটিতে টিকিয়ে রেখেছেন। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে তার নির্দশন দেখেছেন দর্শকরা। সব মিলিয়ে সোমবারের ম্যাচে আরো একটি ভালো খেলা উপহার পাবেন বলে আশাবদী দুই দলের সমর্থকরা।
রাইজিং পুনে সুপারজায়েন্টস
স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা
গুজরাত লায়ন্স
সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার












Click it and Unblock the Notifications