IPL 2017 : হায়দ্রাবাদকে ঘরের মাঠে ১৭ রানে হারাল কলকাতা

ঘরের মাঠে কলকাতা নাইটরাইডার্স অপ্রতিরোধ্য তা আরও একবার প্রমাণ হল এদিনের কলকাতা বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে। ১৭ রানের ব্যবধানে জয় পেল কলকাতা।

কলকাতা, ১৫ এপ্রিল : ঘরের মাঠে কলকাতা নাইটরাইডার্স অপ্রতিরোধ্য তা আরও একবার প্রমাণ হল এদিনের কলকাতা বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে। ভুবনেশ্বর কুমারের দারুণ লেন্থের বোলিং, অধিনায়ক ওয়ার্নার ও যুবরাজ সিংয়ের ব্যাটিং শেষ রক্ষা করতে পারল না। ১৭ রানের ব্যবধানে জয় পেল কলকাতা।

এদিন রবিন উথাপ্পার ৩৯ বলে ৬৮ রান এবং মনীশ পাণ্ডের ৩৫ বলে ৪৬ রানে ভর দিয়ে ৬ উইকেট হারিয়ে ১৭২ রানের ঠিকঠাক লক্ষ্যমাত্রায় পৌঁছতে সমর্থ হয় কলকাতা। জয়ের জন্য হায়দ্রাবাদের প্রয়োজন ছিল ১৭৩ রান।

IPL 2017 : হায়দ্রাবাদকে ঘরের মাঠে ১৭ রানে হারাল কলকাতা

সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

এদিনও কলকাতার হয়ে ওপেন করতে যান সুনীল নারিন। যদিও এদিন নারিন বিশেষ কিছু ব্য়াটে করে উঠতে পারেননি। ভুবনেশ্বর কুমারের দুরন্ত লেন্থ বোলিংয়ের সামনে অনেক সময়ই নড়বড়ে লেগেছে কলকাতার ব্যাটসম্যানদের।

এদিন ফিল্ডিংয়ে ফের নিজেদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কলকাতা। বারবার বল গলিয়েছেন কলকাতার খেলোয়াড়রা। ওয়ার্নারের ২২ রানের মাথায় স্টাম্পের সুযোগ হাতছাড়া করেন উথাপ্পা। কিন্তু ২৬ রানে ওয়ার্নারের উইকেট তুলে নেন তরুণ কুলদীপ যাদব।

ফিল্ডিংয়ে সামান্য প্রদর্শন করলেও বোলিং অ্যাটাকে প্রথম থেকেই হায়দ্রাবাদকে চাপে রেখেছিলেন কলকাতার বোলাররা। দশ ওভার পর্যন্ত সেভাবে হাত খুলে খেলতেই পারেননি হায়দ্রাবাদ ব্যাটসম্যানরা। কিন্তু ৩ উইকেট খোয়ানোর পর যুবরাজ মাঠে নামতেই আক্রমণ শুরু করেন। কিন্তু বেশিক্ষণ আক্রমণ চালাতে পারেননি তিনিও। তাড়াতাড়ি তিনিও প্যাভিলিয়ন মুখো হন। এরপর সেভাবেই কেউই প্রতিযোগিতা দিতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+