IPL 2017 : ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচে ১০ উইকেটে সহজ জয় KKR এর
অসাধারণভাবে আইপিএল দশ এর অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। শক্তিশালী গুজরাত লায়ন্সকে একবারে হেলায় হারিয়ে পাঁচ ওভার ও একবল বাকী থাকতেই প্রথম ম্যাচে জিতল গৌতম গম্ভীরের দল।
আহমেদাবাদ, ৭ এপ্রিল : প্রত্যাশামতোই অসাধারণভাবে আইপিএল দশ এর অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। শক্তিশালী গুজরাত লায়ন্সকে একবারে হেলায় হারিয়ে পাঁচ ওভার ও একবল বাকী থাকতেই প্রথম ম্যাচে জিতল গৌতম গম্ভীরের দল।
এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গৌতম গম্ভীর। তবে গুজরাত লায়ন্স-ও সহজ পাটা উইকেটে ভালো ব্যাটিং শুরু করে। জেসন রয় ও ব্রেন্ডন ম্যাককুলাম ওপেনিংয়ে নামেন। জেসন রয় ১২ রানে আউট হলেও ম্যাককুলাম ও তৃতীয় নম্বরে নামা সুরেশ রায়না দলের ব্যাটিংকে এগিয়ে নিয়ে যান। ম্যাককুলাম ৩৫ ও রায়না ৬৮ রানে অপরাজিত থাকেন। শেষদিকে নেমে দীনেশ কার্তিক মাত্র ২৫ বলে ৪৭ রান করেন। সবমিলিয়ে গুজরাত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৮৩ রানে শেষ করে।

এরপরে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে কেকেআর। ওপেনিংয়ে নামেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। আর একেবারে শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব শুরু করে কেকেআর। ক্রিস লিন মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। এদিকে পিছিয়ে ছিলেন না গম্ভীরও। তিনিও লিনকে দারুণ সঙ্গ দেন। ব্যাটিং বিস্ফোরণে কলকাতা মাত্র ৭.৪ ওভারে ১০০ রান পূর্ণ করে।
একসময়ে কেকেআরের ব্যাটিং আস্কিং রেট ৯ থেকে মাত্র ৪ রান প্রতি ওভারে নেমে আসে। শেষপর্যন্ত গৌতম গম্ভীর রানে ৭৬ ও ক্রিস লিন ৯৩ রানে অপরাজিত থাকেন। এবং সেই সৌজন্যে কলকাতা দশ উইকেটে ম্যাচ জেতে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications