IPL 2017 MI vs RPS : শেষ ওভারে অশোক দিন্দার বোলিংয়ে ৩০ রান নিলেন হার্দিক পাণ্ড্য

শেষ ওভারে অশোক দিন্দার বোলিংয়ে ৩০ রান নিলেন হার্দিক পাণ্ড্য। শেষ ওভারে দিন্দা দিলেন ৬,৬,৬,৪,৬,১ ওয়াইড ও ১ বাই রান- মোট ৩০ রান। এবং মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ান ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান।

মুম্বই, ৬ এপ্রিল : ১৮.৫ ওভার পর্যন্ত ম্যাচে ধারেভারে এগিয়ে ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস। ১৯তম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টকে ছক্কা হাঁকান টিম সাউদি। শেষ ওভারের আগে রান দাঁড়ান ১৪৪। এই অবস্থা থেকে কমেন্ট্রি বক্সে আলোচনা চলছে, শেষ ওভারে দশ রান নিতে পারলে সম্মানজনক দেড়শো রানের গণ্ডী টপকে যেতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স।

এই অবস্থায় শেষ ওভার বল করতে এলেন বাংলার অশোক দিন্দা। তার আগে তিন ওভারে ২৮ রান দিয়েছেন তিনি। কোনও উইকেট পাননি। তিনি বল করবেন হার্দিক পাণ্ড্যর বিরুদ্ধে।

শেষ ওভারে অশোক দিন্দার বোলিংয়ে ৩০ রান নিলেন হার্দিক পাণ্ড্য

প্রথম বলেই ফুলটসে কভারের উপর দিয়ে ছক্কা হাঁকালেন হার্দিক পাণ্ড্য। তারপরের দুই বলে ফের দুটো ছক্কা। চতুর্থ বলে স্লিপের দিক থেক ব্যাটের কানায় লেগে ধোনির মাথার উপর দিয়ে বেরিয়ে থার্ডম্যান দিয়ে চার রান।

ওভারের পঞ্চম বলে ফের ছক্কা হাঁকালেন হার্দিক। তারপরের বলে ওয়াইড বলে রান আউট হন নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়ানো টিম সাউদি। শেষ বলে স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সেই হার্দিক পাণ্ড্য। তবে শেষবলে আর ছক্কা হাঁকাতে পারেননি তিনি। তবে একরান বাই পেয়ে যায় মুম্বই।

সবমিলিয়ে শেষ ওভারে দিন্দা দিলেন ৬,৬,৬,৪,৬,১ ওয়াইড ও ১ বাই রান- মোট ৩০ রান। এবং মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ান ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+