আইপিএল ২০১৭ : ব্যাটে-বলে দুরন্ত, কলকাতাকে একা হাতে হারিয়ে দিলেন গুজরাত অধিনায়ক রায়না
কলকাতার ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই ৬ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত। রায়না ৪৬ বলে ৮৪ রান করেন।
কলকাতা, ২১ এপ্রিল : ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে একা হাতে হারিয়ে দিলেন গুজরাত লায়ন্স অধিনায়ক সুরেশ রায়না। কলকাতার ১৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই ৬ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত। রায়না ৪৬ বলে ৮৪ রান করেন।
টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাত সুরেশ রায়না। শুরু থেকেই আক্রমণ শুরু করেন কলকাতার সুনীল নারায়ন। ১৭ বলে ৪২ রানের একটি ঝোরে ইনিংস খেলেন নারায়ণ। যার মধ্যে ৯টি ৪ ও ১ টি ৬ ছিল। এদিন নয়া রেকর্ড করেন নারায়ণ। পুরো রানটাই চার ও ছয় মেরে তুলেছেন তিনি।

নারায়ন বোলারদের ক্রমাগত পেটাচ্ছেন দেখে শেষমেষ হাতে বল তুলে নেন গুজরাত অধিনায়ক রায়নাই। বল হাতেই সাফল্য। প্রথম ওভারেই উইকেট তুলে নেন নারায়ণের। সুনীল নারায়ণের পর আক্রমণ শুরু করেন রবিন উথাপ্পা। ৪৮ বলে ৭২ রান করেন তিনি। ২০ ওভারের শেষে কেকেআর করে ১৮৭ রান।
এই সিজনে গুজরাতের হয়ে প্রথম ম্যাচ খেললেন জেমন ফকনার। নারায়ণ এদিন সবচেয়ে বেশি ফকনারের বলই মাঠের বাইরে পাঠিয়েছেন। প্রথম ওভারেই ১৭ রান দেন ফকনার। এদিন একটি ক্যাচ ধরলেও একটাও উইকেট নিতে পারেননি ফকনার।
১৮৮ রানের লক্ষ্যমাত্র নিয়ে মাঠে নামে গুজরাত। গুজরাতের হয়ে নারায়ণের পাল্টা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন অ্যারন ফিঞ্চ। ১৫ বলে কিন্তু তার লড়াই বেশিক্ষণ টেকেনি। এরমাঝে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তারপর একা হাতে দলকে জয়ের দোরগাড়ায় পৌঁছিয়ে কুলদীপ যাদবের বলে মনীশ পাণ্ডের দারুণ ক্যাচে আউট হয়ে যান সুরেশ রায়না। ততক্ষণে অবশ্য গুজরাতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications