(ছবি) 'আহত' বিরাটের সঙ্গে সময় কাটাতে বেঙ্গালুরুতে অনুষ্কা শর্মা!
আহত বিরাটকে দেখতে এবং তাঁর পাশে দাঁড়াতে এবার বেঙ্গালুরুতে উড়ে এলেন বিরাটের লেডি লাভ অনুষ্কা শর্মা।
ইতিমধ্যেই জমে উঠেছে আইপিএলের দশম সিজন। যদিও আইপিএলের অন্যতম আকর্ষণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি চোটের কারণে এখনও অবধি খেলতে পারেননি। আহত বিরাটকে দেখতে এবং তাঁর পাশে দাঁড়াতে এবার বেঙ্গালুরুতে উড়ে এলেন বিরাটের লেডি লাভ অনুষ্কা শর্মা।
বিরাটের সঙ্গে দেখা করতে আসা অনুষ্কার ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়।

এই ছবি সামনে আসতেই বিরাটের খেলা নিয়েও জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন সম্ভবত আগামী ম্যাচে খেলতে পারেন বিরাট। আর তাই বয়ফ্রেন্ডকে চিয়ার করতেই বেঙ্গালুরু আসা অনুষ্কার।
মিডিয়া সূত্রের খবর, কাঁধের চোটের জন্য নিয়মিত ফিজিওথেরাপি করাতে হচ্ছে বিরাটকে। এই ফিজিওথেরাপি সেশন সেরে বেরনো সময় বিরাটের সঙ্গে অনুষ্কাকে দেখা যায়।


উল্লেখ্য, এখনও পর্যন্ত কোহলির অনুপস্থিতিতে তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে আরসিবি। এই অবস্থায় বিরাট দলে ফিরে এলে আরসিবির কাছে তা স্বস্তির কারণ হবে।












Click it and Unblock the Notifications