(ছবি) আইপিএলের দশ বছর : ১০টি দলগত সর্বাধিক রানের রেকর্ড একনজরে

গত দশ বছরে সবচেয়ে বেশি রান কোন দল তুলেছে, এমন দশটা পরিসংখ্যান দেখে নিন একঝলকে।

আইপিএলের দশম বর্ষ যত দিন যাচ্ছে ততই আকর্ষণীয় হচ্ছে। এই দ্রুতগতির ফর্ম্যাটই খেলার আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। টেস্ট ও একদিনের ম্যাচ নিয়ে বর্তমানে উৎসাহ থাকলেও টি২০ ক্রিকেট নিয়ে উন্মাদনা সমস্তকিছুকে ছাপিয়ে গিয়েছে। আর এতে অনুঘটকের কাজ করেছে আইপিএলের মতো প্রতিযোগিতা।

এইবছর আইপিএল দশ বছরে পড়েছে। প্রতিবছরের মতো এবারও প্রায় প্রতিটা ম্যাচে চার-ছক্কার জোয়ার চলছে। ইতিমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০০ রানের গণ্ডী টপকে গিয়েছে। আগামিদিনে আরও এমন অনেক বড় রানের ম্যাচ দেখবে ক্রিকেটপ্রেমীরা। তবে গত দশ বছরে সবচেয়ে বেশি রান কোন দল তুলেছে, এমন দশটা পরিসংখ্যান দেখে নিন একঝলকে।

২৬৩ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২৬৩ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০১৩ সালের ২৩ এপ্রিল পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে বেঙ্গালুরুর মাঠে আরসিবি আইপিএলের রেকর্ড ২৬৩/৫ রান করে। এই ম্যাচে ক্রিস গেইল ১৭৫ রানে নট আউট থাকেন যা টি২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সর্বকালীন রেকর্ড।

২৪৮ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২৪৮ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০১৬ সালের ১৪ মে বেঙ্গালুরুতে ঘরের মাঠে আরসিবি ফের একবার ব্যাটিং বিস্ফোরণ ঘটায়। গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২৪৮/৩ রান করে। বিরাট কোহলি অন্যবদ্য খেলেন। সঙ্গী ছিলেন এবি ডিভিলিয়ার্সও। দুজনেই শতরান করেন।

২৪৬ রান, চেন্নাই সুপার কিংস

২৪৬ রান, চেন্নাই সুপার কিংস

দুবছরের নির্বাসনে যাওয়া চেন্নাই সুপার কিংস আইপিএলের সেরা দলের অন্যতম। ২০১০ সালের ৩ এপ্রিল চেন্নাইয়ের ঘরের মাঠে ২৪৬/৫ রান তোলে মহেন্দ্র সিং ধোনির ছেলেরা। প্রতিপক্ষ ছিল আরসিবি।

২৪০ রান, চেন্নাই সুপার কিংস

২৪০ রান, চেন্নাই সুপার কিংস

১৯ এপ্রিল ২০০৮ সালে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৪০/৫ রান তোলে সিএসকে। প্রথম আইপিএলে এটাই ছিল সবচেয়ে বড় স্কোর।

২৩৫ রান, আরসিবি

২৩৫ রান, আরসিবি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং চিরকালই অত্যন্ত শক্তিশালী। ২০১৫ সালের ১০ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার দলের বিরুদ্ধে ২৩৫/১ রান তোলে কোহলি বাহিনী। ডিভিলিয়ার্স ১৩৩ রানের অসাধারণ ইনিংস খেলেন।

২৩২ রান, কিংস ইলেভেন পাঞ্জাব

২৩২ রান, কিংস ইলেভেন পাঞ্জাব

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব ২০১১ সালের ১৭ মে ২৩২/২ রানের ইনিংস গড়ে। ধর্মশালায় ম্যাচটি খেলা হয়েছিল। অ্যাডাম গিলক্রিস্ট ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

২৩১ রান, দিল্লি ডেয়ারডেভিলস

২৩১ রান, দিল্লি ডেয়ারডেভিলস

২০১১ সালের ২৩ এপ্রিল দিল্লিতে ঘরের মাঠে ফিরোজ শাহ কোটলায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২৩১/৪ রান করে দিল্লি ডেয়ারডেভিলস।

২৩১ রান, কিংস ইলেভেন পাঞ্জাব

২৩১ রান, কিংস ইলেভেন পাঞ্জাব

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ মে কটকে ২৩১/৪ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব।

২২৭ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২২৭ রান, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

২০১৬ সালের ১২ এপ্রিল বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২২৭/৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

২২৬ রান, কিংস ইলেভেন পাঞ্জাব

২২৬ রান, কিংস ইলেভেন পাঞ্জাব

২০১৪ সালের ৩০ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ে ২২৬/৬ রান তোলে কিংস ইলেভেন পাঞ্জাব। বীরেন্দ্র সহবাগন মাত্র ৫৮ বলে ১২২ রানের ইনিংস খেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+