গেইল-কোহলি ঝড়ের পরও আইপিএল চ্যাম্পিয়ন ওয়ার্নারের হায়দ্রাবাদ
ঘরের মাঠ বেঙ্গালুরুতে সারা ক্রিকেট বিশ্ব প্রত্যাশা করেছিল সবকিছু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির পক্ষেই যাবে। ম্যাচের প্রথম ৩০ ওভার ধরলে চলছিলও সেভাবেই। তবে শেষে ছন্দপতন। আর ম্যাচ চলে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে।
আইপিএল ২০১৬ : পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা একনজরে
টসে জিতে ডেভিড ওয়ার্নারের (৬৯ রান) ধুন্ধুমার ব্যাটিং ও শেষ তিন ওভারে বেন কাটিংয়ের (১৫ বলে ৩৯) অতিমানবীয় ইনিংসের পরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে হায়দ্রাবাদ। ব্যাঙ্গালোরের হয়ে ক্রিস জর্ডন ৪৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে এই টুর্নামেন্টে অফ ফর্মে থাকা ক্রিস গেইল ভয়ঙ্কর হওয়ার জন্য বেছে নেন ফাইনাল ম্যাচকেই। মাত্র ৩৮ বলে ৭৬ রান করে যখন আউট হন তখন ম্যাচ প্রায় হাতের মুঠোয় চলে এসেছে ব্যাঙ্গালোরের।
মাত্র ১০.৩ ওভারে ব্যাঙ্গালোরের রান তখন ১১৪। তবে এরপর হঠাৎই ১৪০ রান বোর্ডে উঠতেই ফের ছন্দপতন। পরপর আউট কোহলি (৫৪), এবি ডিভিলিয়ার্স (৫)। ব্যাস ম্যাচ ওখানেই কার্যত শেষ।
এরপরে অফ ফর্মের শ্যেন ওয়াটসন (১১), কেএল রাহুল (১১)-দের পক্ষে পাহাড়প্রমাণ রান টপকে ম্যাচ বের করা সম্ভব ছিল না। হয়ওনি। ফলে শেষপর্যন্ত ২০ ওভারের পরে ৭ উইকেটে ২০০ রানে থামে ব্যাঙ্গালোর। ৮ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ।












Click it and Unblock the Notifications