প্রবল বৃষ্টিতে একটিও বল না খেলে পরিত্যক্ত রাজস্থান বনাম কলকাতার ম্যাচ
কলকাতা, ২৬ এপ্রিল : সময়টা ভালো যাচ্ছে না কলকাতাবাসীর। গতকাল থেকে ভূমিকম্পের আতঙ্ক, এদিন শহরে আগুন লাগার ঘটনা। এরপর আবার বৃষ্টিতে পরিত্যক্ত ইডেনে আইপিএলের ২৫ তম ম্যাচ।
এদিন ম্যাচ শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে প্রবল বৃষ্টি নামে কলকাতায়। পুরো মাঠ ঢেকে দেওয়া হলেও মাঠের বাউন্ডারি লাইনের ধারে অনেক জল জমে যায়। টানা তিন ঘণ্টা চেষ্টা করেও ম্যাচ করানো গেল না। একটিও বল না খেলে ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। এর ফলে কিছুটা ক্ষতি হল কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে পুরো পয়েন্ট তোলার সুবিধা থেকে বঞ্চিত হলেন গৌতম গম্ভীররা। কারণ ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল দুই দলের মধ্যে।

আজকের ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে কলকাতা লিগ টেবিলের ৩ নম্বরেই রয়ে গেল। গম্ভীররা ৬ টি ম্যাচ খেলে ৩ টি ম্যাচ জিতেছে, হেরেছে ২ টিতে ও একটি পরিত্যক্ত। অন্যদিকে রাজস্থান রয়্যালস লিগ টেবিলের ২ নম্বরে রয়েছে। ৮ টি ম্যাচ খেলে ৫ টিতে জিতেছে তাঁরা।
গতকাল নেপালে ভূমিকম্পের জেরে কলকাতায় তার আঁচ পড়ে। শনিবারও বিকেলের দিকে ভারী বৃষ্টি হয়েছে। এদিনও নেপালে কম্পন অনুভূত হয়। সেইসঙ্গে কলকাতা সহ উত্তর ও পূর্ব ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
ipl 8 kkr rajasthan royals eden gardens gautam gambhir আইপিএল ৮ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস ইডেন গার্ডেন্স গৌতম গম্ভীর
Read in English: IPL 2015: Rain threat over KKR-RR game












Click it and Unblock the Notifications