(ছবি) আইপিএল ২০১৫ : হরভজন সুনামিতেও মুম্বইয়ের শেষ রক্ষা হল না, ১৮ রানে জয়ী পাঞ্জাব

মুম্বই, ১৩ এপ্রিল : অষ্টম আইপিএল-এর দ্বিতীয় ম্যাচেও হারের সম্মুখীন হতে হলে মুম্বই ইন্ডিয়ানসকে। যদিও মাত্র ২৪ বলে ৬৪ রান করে দলকে একাই অনেক দূর টেনে নিয়ে গিয়েছিলেন হরভজন সিং। তবুও শেষরক্ষা করতে পারলেম না। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৮ রানে হারল মুম্বই।

১৪ ওভারে যখন ব্যাট করতে নামলেন হরভজন তখন তাঁর দল ৬ উইকেট খুইয়ে মাত্র ৫৯ রানে। তখন সবাই নিশ্চিত ছিলেন পাঞ্জাবের জয় নিশ্চিত। কিন্তু এর পরই শুরু হল হরভজনের ব্যাটিং সুনামি। একটা সময় তো মনে হচ্ছিল হয়তো পাঞ্জাবের হাত থেকে ফসকালো ম্যাচ।

১০ ওভারের শেষ স্কোরবোর্ড দেখাচ্ছিল মুম্বই ৩২/৪। জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট প্রায় ২০-র কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে যে ওয়াংখেড়ের মাঠে ঝড় উঠবে তা কে জানত। নিজের ইনিংসে পাঁচটা চার এবং ছটি ছক্কা হাঁকিয়েছেন ভাজি। কিন্তু কিংস ইলেভেনের ১৭৭ রানের জবাবে ১৫৯ রানে ৭ উইকেট খুইয়েই থেমে যায় মুম্বই। সপ্তম উইকেটে মুম্বইয়ের সুচিত ও হরভজন জুটি ৩৭ বলে ১০০ রান যোগ করেছেন স্কোর বোর্ডে।

তবে পাঞ্জাবের ১৭৭ রানের বড় লক্ষ্যমাত্রা তৈরি করার পিছনে অবশ্যই সবচেয়ে বড় হাত অধিনা.ক জর্জ বেইলির। ৩২ বলে ৬১ রান করেছেন তিনি। এছাড়া মুরলী বিজয় (৩৫), বীরেন্দ্র সহবাগ (৩৬) এবং ডেভিড মিলার (২৪) রান পেয়েছেন। জবাবে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানেই ফিরে যান। তবে হারলেও ঘরের মাঠে নিজের বোলিং ও ব্যাটিং দক্ষতা দিয়ে দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন ভাজি।

ম্যাচের কিছু মুহুর্ত দেখে নিন ছবিতে

শচীন-ভাজি

শচীন-ভাজি

খেলা শুরু হওয়ার আগে ক্রিকেট কিংবদন্তী শচীন তেণ্ডুলকরের সঙ্গে হরভজন সিং।

অধিনায়ক বেইলি

অধিনায়ক বেইলি

পাঞ্জাবের ১৭৭ রানের বড় লক্ষ্যমাত্রা তৈরি করার পিছনে অবশ্যই সবচেয়ে বড় হাত অধিনায়ক জর্জ বেইলির। ৩২ বলে ৬১ রান করেছেন তিনি।

ভাজি উইকেট নিলেন

ভাজি উইকেট নিলেন

সহবাগের উইকেটটি তুলে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে হরভজন সিংহের উল্লাস।

পাঞ্জাবের উইকেট

পাঞ্জাবের উইকেট

ডেভিড মিলারের উইকেটটি তুলে নিলেন লসিথ মলিঙ্গা।

মিচেল জনসন

মিচেল জনসন

পাঞ্জাবের শক্তিশালী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের উইকেটটি নেওয়ার পর মিচেল জনসনের উল্লাস।

ফের উইকেট গেল মুম্বইয়ের

ফের উইকেট গেল মুম্বইয়ের

পাঞ্জাবের ব্যাটসম্যার পোলার্ডের উইকেটটি নিলেন অক্ষর প্যাটেল।

হরভজনের ব্যাটিং সুনামি

হরভজনের ব্যাটিং সুনামি

১৪ ওভারে যখন ব্যাট করতে নামলেন হরভজন তখন তাঁর দল ৬ উইকেট খুইয়ে মাত্র ৫৯ রানে। একের পর এক চার ছয় মেরে ২৪ বলে ৬৪ রান করলেন হরভজন।

জয়ের পরে পাঞ্জাবের উল্লাস

জয়ের পরে পাঞ্জাবের উল্লাস

মুম্বইয়ের বিরুদ্ধে ১৮ রানে জয়ী হয় কিংস ইলেভেন পাঞ্জাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+