প্লে-অফে টিঁকে থাকতেই আজ জয় জরুরি নাইটদের
কলকাতা, ৩০ এপ্রিল : আইপিএলের প্লে-অফে টিঁকে থাকতে গেলে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। আপাতত ৭ টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে নাইট রাইডার্সের।
আজকের ম্যাচ বাদ দিলে মাত্র ৩ টি ম্যাচে জয় পেয়েছে গম্ভীরবাহিনী। হারতে হয়েছে ৩ টি ম্যাচ এবং একটি ম্য়াচ পরিত্যক্ত হয়েছে। প্রথমদিকে জয় দিয়ে শুরু করলেও মাঝে থমকে গিয়েছে নাইটদের বিজয়রথ। হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের সঙ্গে জেতা ম্যাচ ফেলে এসেছেন গম্ভীররা।

অন্যদিকে ৬টি ম্যাচ জিতে আপাতত লিগ টেবিলের ফার্স্ট বয় ধোনিরা। অন্যদিকে পরপর দুই ম্যাচ হেরে লিগ টেবিলে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ না জিতলে প্লে-অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে যাবে শাহরুখ খানের কলকাতা।
অন্যদিকে সুনীল নারিনকে নিয়ে বিতর্কও দলকে কিছুটা চাপে ফেলে দিয়েছে বলে নাইটদের অন্দরমহল সূত্রে খবর। বিসিসিআই গতকালই জানিয়েছে নারিন আর অফস্পিন করতে পারবেন না যেহেতু সেটি আইপিলের স্থির করা নিয়মকে ভঙ্গ করছে। ফলে কোন ছকে আগামী ম্যাচগুলি জেতার রণকৌশল তৈরি করবেন গম্ভীর তা ঠিক করতে সমস্যা তৈরি হচ্ছে।
যদিও এসবকে সরিয়ে রেখে ইডেনে চেন্নাই বধ করেই আইপিএলে এগিয়ে যেতে চাইছেন নাইটরা।












Click it and Unblock the Notifications