আইপিএল ২০১৫ : ঘরের মাঠেই দিল্লিকে ৬ উইকেটে হারাল কেকেআর
নয়াদিল্লি, ২০ এপ্রিল : আজ ঘরের মাঠে দিল্লির ফিরোজ শাহ কোটলায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে জেপি ডুমিনির দিল্লি ডেয়ারডেভিলস।
আগের বারের চেয়ে এবার টুর্নামেন্টে ভালো খেলছে জেপি ডুমিনির দল। পরপর দুটি ম্যাচ জিতে জয়ের রাস্তায় রয়েছে দিল্লি। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতাও অসাধারণ ফর্মে রয়েছে।

এখানে দেখুন ম্যাচের লাইভ আপডেট
রাত ১১ টা ২৩ মিনিট : ১৮.১ ওভারে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নিল কেকেআর।
রাত ১১ টা ১৯ মিনিট : ৪৯ বলে ৬০ রান করে তাহিরের বলে বোলেড হলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআর ১৭.৫ ওভারে ১৪৪/৪।
রাত ১১ টা ১১ মিনিট : ১৬ ওভারের শেষে কেকেআর ১৩১/৩। জয়ের জন্য প্রযোজন ২৪ বলে ১৬ রান।
রাত ১১ টা ১ মিনিট : ১৫ ওভারের শেষে কেকেআর ১১৯/৩। ১৫ ওভারের শেষে দিল্লি ছিল ১০৩/৫। কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ২৮ রান।
রাত ১১ টা ১ মিনিট : ১৪ ওভারের শেষে কেকেআর ১১১/৩।
রাত ১০ টা ৫৭ মিনিট : ১৩.১ ওভারে ৩৮ বলে অর্ধশতক করলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআর ১০৭/৩।
রাত ১০ টা ৫০ মিনিট : ১২ ওভারের শেষে কেকেআর ৯৭/৩। ১২ ওভারের শেষে দিল্লি ছিল ৮১/৩।
রাত ১০ টা ৪৫ মিনিট: ১৬ বলে ২৪ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব। নাইলের বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন যাদব। ১০ ওভারের শেষে কেকেআ ৭৯/৩।
রাত ১০ টা ৩৭ মিনিট : কেকেআর-এ জয়ের জন্ প্রয়োজন ৬৬ বলে ৭৬ রান।
রাত ১০ টা ৩৩ মিনিট : ৯ ওভারের শেষে কেকেআর ৭১/২।
রাত ১০ টা ২৫ মিনিট : ৬.২ ওভারে ৫০ রান পূর্ণ করল কেকেআর। কেকেআর-এর জয়ে জন্য চাই ৮০ বলে ৯৬ রান। ৭ ওভারের শেষে কেকেআর ৫২/২।
রাত ১০ টা ১৫ মিনিট : শূন্য রানে আউট হলেন মনীষ পাণ্ডে। জোসেফের ওভারের শেষ বলে তাহিরের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মনীষ। ৪.৪ ওভারে ৩২/২।
রাত ১০ টা ১০ মিনিট : জোসেফের বলে আউট হলেন উথাপ্পা। ক্যাচ নিলেন ডুমিনি। ৪.১ ওভারের শেষে কেকেআর ৩১/১।
রাত ১০ টা ৫ মিনিট : ৩ ওভারের শেষে কেকেআর ২৪/০।
রাত ৯ টা ৫৯ মিনিট : ২ ওভারের শেষে কেকেআর ১৩/০।
রাত ৯ টা ৫৫ মিনিট : ১ ওভারের শেষে কেকেআর ৬/০।
রাত ৯ টা ৫০ মিনিট : ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামল কেকেআর।
রাত ৯ টা ৩৭ মিনিট : ২০ ওভারের দিল্লি ইনিংস শেষ করল ১৪৬/৮এ।
রাত ৯ টা ৩৬ মিনিট : উমেশ যাদবের শেষ বলে উত্থাপার উড়ন্ত ক্যাচ, ২৮ রানে আউট অ্যাঞ্জেলো ম্যাথিউস।
রাত ৯ টা ৩১ মিনিট : ১৯.২ ওভারে আউট নাথান কুল্টার-নাইল। মনীশ পাণ্ডের থ্রোয়ে রানআউট নাইল।
রাত ৯ টা ৩০ মিনিট : ১৯ ওভারের শেষে দিল্লি ১৪৩/৬। সুনীল নারিন এই ওভারে ২০ রান দিলেন।
রাত ৯ টা ২৬ মিনিট : ১৮ ওভারে উমেশ যাদবের বলে আউট কে যাদব। দিল্লি ১২৩/৬।
রাত ৯ টা ২০ মিনিট : ১৭ ওভারের শেষে দিল্লি ১১৭/৫।
রাত ৯ টা ১০ মিনিট : ১৫ ওভারে পীযুষ চাওলার শেষ বলে স্টাম্পড যুবরাজ সিং। ২১ রান করেছেন যুবরাজ। অদ্ভুদভাবে আউট হলেন যুবরাজ। শট মারতে গিয়ে ক্রিজের বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রইলেন। উথাপ্পা দ্রুত বল দিয়ে স্টাম্প ভাঙলেন। ১৫ ওভারের শেষে দিল্লি ১০৩/৫।
রাত ৯ টা ৪ মিনিট : মর্নি মর্কেলের বলে ক্যাচ দিয়ে আুট মনোজ তিওয়ারি। ২৮ বলে ৩২ রান করেছিলেন তিনি ১৩.৪ ওভারে দিল্লি ৯৫/৪।
রাত ৮ টা ৫৫ মিনিট : ১২ ওভারের শেষে দিল্লি ৮১/৩।
রাত ৮ টা ৫০ মিনিট : ১১ ওভারের শেষে দিল্লি ৭৮/৩।
রাত ৮ টা ৪৫ মিনিট : ১০ ওভারের শেষে দিল্লি ৬৯/৩।
রাত ৮ টা ৩৯ মিনিট : ৮.৪ ওভারে সুরেশ আইয়ারকে বোল্ড করলেন পীযুষ চাওলা। ২৪ বলে ৩১ রান করেছেন সুরেশ। দিল্লি দলের প্রথম ইনিংসের এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রান আইয়ারেরই। দিল্লি ৫৮/৩।
রাত ৮ টা ৩৬ মিনিট : ৮ ওভারের শেষে দিল্লি ৫৪/২।
রাত ৮ টা ৩৩ মিনিট : ৭ ওভারের শেষে দিল্লি ৪৩/২।
রাত ৮ টা ৩০ মিনিট : ৬ ওভারের শেষে দিল্লি ৩৬/২। বল করতে এলেন পীযুষ চাওলা।
রাত ৮ টা ২৪ মিনিট : ৫ ওভারের শেষে দিল্লি ২৬/২।
রাত ৮ টা ২২ মিনিট : ৪.৩ ওভারে দিল্লি অধিনায়ক জেপি ডুমিনিকে ক্লিন বোল্ড করলেন নারিন। দিল্লি ২২/২।
রাত ৮ টা ২০ মিনিট : ৪ ওভারের শেষে দিল্লি ২২/১। বল করতে এলেন সুনীল নারিন।
রাত ৮ টা ১১ মিনিট : ৩ ওভারের শেষে দিল্লি ১২/১।
রাত ৮ টা ১১ মিনিট : ২ ওভারের শেষে দিল্লি ৫/১।
রাত ৮ টা ৭ মিনিট : ১.২ ওভারে মর্নি মর্কেলের বলে দুরন্ত ক্যাচ ধরলেন উমেশ যাদব। ১ রানেই আউট ময়াঙ্ক আগরওয়াল। দিল্লি ৩/১।
রাত ৮ টা ৫ মিনিট : ১ ওভারের শেষে দিল্লি ৩/০।
রাত ৮ টা ১ মিনিট : প্রথম ওভার কেকেআর-এর হয়ে বল করতে এলেন উমেশ যাদব। ব্যাট করছেন ময়াঙ্ক আগরওয়াল।
রাত ৮ টা : অঙ্কিত কেশরী মৃত্যুর ঘটনায় শোকপালন দুই দলের।
সন্ধ্যা ৭ টা ২০ মিনিট : টসে জিতে ফিল্ডিং নিলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।
সন্ধ্যা ৭ টা ২০ মিনিট : দিল্লি-কলকাতার ম্যাচ দেখতে উৎসাহী দর্শক ইতিমধ্যে মাঠে ভিড় জমাতে শুরু করেছেন।
দল
কলকাতা নাইট রাইডার্স : গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
দিল্লি ডেয়ারডেভিলস : জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, মনোজ তিওয়ারি, কেদার যাদব, মায়াঙ্ক আগরওয়াল, শাবাজ নাদিম, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, ইমরান তাহির, নাথান কুল্টার-নাইল, অ্যাঞ্জেলো ম্যাথেউস, যুবরাজ সিং, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, গুরিন্দর সান্ধু, শ্রেয়াস আইয়ার, সিএম গৌতম, ট্রাভিস হেড, শ্রীকর ভরত, অ্যালবি মর্কেল, মার্কাস স্টোইলিস, জাহির খান, কেকে জিয়াস, ডমনিক জোসেফ, মহম্মদ শামি












Click it and Unblock the Notifications