আইপিএল ২০১৫: পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল কেকেআর

পুণে, ১৮ এপ্রিল : গতবছরে আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অষ্টম আইপিএল-এ আজই প্রথমবার ফের মুখোমুখি কেকেআর ও কিংস ইলেভেন।

আইপিএল-এর খাস খবর, কে১১পি বনাম কেকেআর ম্যাচ গাইড

এখনও পর্যন্ত একটি ম্যাচে জয় জিতেছে কেকেআর তবে একটি ম্যাচে হারও হয়েছে। অন্যদিকে পাঞ্জাব একটি ম্যাচে জিতলেও হার হয়েছে ২ টি ম্যাচে।

(Live) আইপিএল ২০১৫: কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কলকাতা নাইট রাইডার্স


ম্যাচের লাইভ আপডেট দেখতে এখানে

রাত ১১ টা ২৩ মিনিট : ১৭.৫ ওভারে চার মেরে জয়ের প্রয়োজনীয় রান তুললেন পীযুষ চাওলা। সপ্তম আইপিএল-এর ফাইনালেও জয়ের জন্য শেষ রান তুলেছিলেম পীযুষ।

রাত ১১ টা ২৩ মিনিট : ১৭.৪ ওভারে ৬৬ রানে আউট হয়ে গেলেন রাসেল।

রাত ১১ টা ১২ মিনিট : রাসেলের ক্যাচ ফেললেন ম্যাক্সওয়েল।

রাত ১১ টা ৯ মিনিট : ২৮ বলে ৫০ রান করলেন রাসেল।

রাত ১১ টা ৮ মিনিট : কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ৩০ বলে ৩১ রান। ১৫ ওভারের শেষে ১২৫/৫ কেকেআর।

রাত ১১ টা ১ মিনিট : কেকেআর-এর জয়ের জন্য প্রয়োজন ৩৬ বলে ৪৩রান।

রাত ১০ টা ৫৬ মিনিট : কেকেআর-এর জয়ের জন্য চাই ৭ ওভারে ৫৩ রান। ব্যাট করছেন রাসেল এবং ইউসুফ পাঠান।

রাত ১০ টা ৫০ মিনিট : কেকেআরের জয়ের জন্য চাই ৫০বলে ৭৩ রান।

রাত ১০ টা ৪২ মিনিট : ১০ ওভারের শেষে কেকেআর ৬৮/৫।

রাত ১০ টা ৩৪ মিনিট : পঞ্চম উইকেট হারাল কেকেআর। আম্পায়ারের দুর্ভাগ্যজনক সিদ্ধান্তে শূন্য রানেই আউট ডোসেট।৮ ওভারের শেষে ৬০/৫ কেকেআর।

রাত ১০ টা ৩১ মিনিট : ৭.৪ ওভারে ৬৪/৪। ১১ রান করে আউট হলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর।

রাত ১০ টা ২৫ মিনিট : ১০ বলে ২৩ রান করে আউট সূর্যকুমার যাদব। ৭ ওভারে কেকেআর ৬০/৩।

রাত ১০ টা ২১ মিনিট : ৬ ওভারের শেষে কেকেআর ৫৩/২।

রাত ১০ টা ১৪ মিনিট : ৬ বলে ১২ রানে করে আউট হয়ে গেলেন মনীষ পাণ্ডে। উইকেটটি নিলেন ফের সন্দীপ শর্মা। ৪.৩ ওভারের শেষে ৩৪/২ কেকেআর।

রাত ১০ টা ১১ মিনিট : ৪ ওভারের শেষে কেকেআর ২৬/১।

রাত ১০ টা ২ মিনিট : ১০ বলে ১৩ রান করে এলবিডব্লু হলেন রবিন উথাপ্পা। উইকেট নিলেন সন্দীপ শর্মা। ২.২ ওভারে কেকেআর ১৬/১।

রাত ১০ টা : ২ ওভারের শেষে কেকেআর ১৬/০।

রাত ৯ টা ৫৪ মিনিট : পঞ্চম বলে সন্দীপ শর্মা উইকেটে বল ছুঁড়লেন। রবিন উথাপ্পা রানআউট কিনা জানতে থার্ড আম্পায়ার কল করা হল। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে নট আউট রবিন। ১ ওভারের শেষে কেকেআর ৮/০।

রাত ৯ টা ৫০ মিনিট : ১৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।

রাত ৯ টা ৩৩ মিনিট : ১৯.৪ ওভারে ৪৫ বলে ৬০ রান করে রানআউট হলেন বেইলি। ১৯.৫ বলে আউট হলেন মিচেল জনসন। দুরন্ত ক্যাচ নিলেন গৌতম গম্ভীর। ২০ ওভারের শেষে পাঞ্জাব ১৫৫/৯।

রাত ৯ টা ৫৬ মিনিট : সুনীল নারিন অক্ষর পটেলের উইকেট নিলেন। এই প্রথম উইকেট তাঁর। ১৯ ওভারের শেষে কিংস ইলেভেন ১৪৬/৭।

রাত ৯ টা ২৫ মিনিট : ৪০ বলে ৫০ রান করলেন পাঞ্জাব অধিনায়ক বেইলি।

রাত ৯ টা ২০ মিনিট: উমেশ যাদবের বলে ১০ রান করে আউট গুরকীরত সিং। সোজা ক্যাচ ধরলেন সূর্যকুমার যাদব। ১৭.৩ ওভারে কিংস ইলেভেন ১৩১/৬।

রাত ৯ টা ১০ মিনিট : ১৫ ওভারের শেষে কিংস ইলেভেন ১১২/৫।

রাত ৯ টা ৫ মিনিট : রাসেলের বলে আউট থিসেরা পেরেপা। ১৪ ওভারের শেষে কিংস ইলেভেন ১০৭/৫।

রাত ৯ টা : ৩ ওভারের শেষে কিংস ইলেভেন ৯৫/৪।

রাত ৮ টা ৫৪ মিনিট : উমেশ যাদবের বলে আউট হলেন ম্যাক্সওয়েল। দুর্ধর্ষ ক্যাচ নিলেন রাসেল। ১১.৪ ওভারে কিংস ইলেভেম ৯০/৪।

রাত ৮ টা ৪৮ মিনিট : বল করতে এলেন পীযুষ চাওলা।

রাত ৮ টা ৪৭ মিনিট : ১০ ওভারের শেষে কিংস ইলেভেন ৭৭/৩।

রাত ৮ টা ৩৯ মিনিট : ৯ ওভারের শেষে কিংস ইলেভেন ৬৪/৩।

রাত৮ টা ৩৬ মিনিট : রাসেলের বলে ম্যাক্সওয়েলের (১২) সোজা ক্যাচ ফেললেন ইউসুফ পাঠান। ৮ ওভারের শেষে কিংস ইলেভেন ৫৪/৩।

রাত ৮ টা ৩২ মিনিট : ৭ ওভারের শেষে কিংস ইলেভেন ৫০/৩।

রাত ৮ টা ৩০ মিনিট : ৬ ওভারের শেষে কিংস ইলেভেন ৪৮/৩। ব্যাট করছেন অধিনায়ক বেইলি ও ম্যাক্সওয়েল।

রাত ৮ টা ২২ মিনিট : ৪.২ ওভারে রাসেলের বলে আউট হলেন বীরেন্দ্র সহবাগ। কিংস ইলেভেন ২৭/৩।

(Live) আইপিএল ২০১৫: বীরেন্দ্র সহবাগ আউট, ২৭ রানে ৩ উইকেট খুইয়ে চাপে পাঞ্জাব

রাত ৮ টা ২০ মিনিট : ৩.৫ ওভারে ঋদ্ধিমান সাহার উইকেট তুলে নিলেন মর্নি মর্কেল। ৪ ওভারের শেষে কিংস ইলেভেন ২৩/২।

রাত ৮ টা ১৫ মিনিট : ৩ ওভারের শেষে কিংস ইলেভেন ১৮/১।

রাত ৮ টা ১০ মিনিট : ২ ওভারের শেষে কিংস ইলেভেন ৬/১।

রাত ৮ টা ৫ মিনিট : প্রথম ওভারের শেষে কিংস ইলেভেন ২/১।

রাত ৮ টা ৪ মিনিট : উমেশ যাদবের চতুর্থ বলেই আউড মুরলী বিদয়। ক্যাচ ধরলেন রাসেল। কিংস ইলেভেন ০/১।

রাত ৮ টা : শুরু হল খেলা। প্রথম ওভার বল করছেন উমেশ যাদব। ব্যাট করছেন মুরলী বিজয়।

সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট : টসে জিতে ফিল্ডিং নিল কলকাতা নাইট রাইডার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+