আইপিএল ২০১৫ ম্যাচ রিপোর্ট : চাওলা ঝড়ে দিল্লির বিরুদ্ধে ১৩ রানে জয় পেল কেকেআর
কলকাতা, ৭ মে : ফের একবার আইপিএল-এ জেপি ডুমিনির দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে খেলার সুবিধেও ছিল গৌতম গম্ভীরের দলের পক্ষেই। সে সুযোগ কাজে লাগিয়ে ১৩ রানে দিল্লিকে হারাল কেকেআর।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করে ৭ উইকেট খুইয়ে ১৭১ রান তুলল কেকেআর। ঝোড়ো ইনিংস খেললেন ইউসুফ পাঠান। বল হাতে ভেল্কি দেখালেন পীযূষ চাওলা। ৩২ রান দিয়ে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ৪টি উইকেট।

গতবারের ম্যাচে ঘরের মাঠে খেলার 'অ্যাডভানটেজ' দিল্লির থাকা সত্ত্বেও গম্ভীর বাহিনীর কাছে হারতে হয়েছিল ডুমিনির ডেয়ারডেভিলদের। ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল নাইটরা। এবারও সেই চিত্রটা একই রইল। কেকেআরকে হারাতে পারল না দিল্লি। যুবরাজ এদিন ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ডাহা ফেল।
এদিকে কলকাতার জন্য আরও একটি সুখবর রয়েছে। বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য বিসিসিআই-এর নিষেধাজ্ঞায় খেলতে পারছিলেন না কেকেআর-এর এক মুখ্য সদস্য সুনীল নারিন। তবে আজই সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিসিসিআই। চলতি আইপিএল-এ তিনি খেলতে পারবেন বলেও জানিয়ে দিয়েছেন। তাই আজ মাঠে নামছেন নারিন। কেকেআর-এ আজ থাকছে মোট ৪ জন স্পিনার।
কোন দলে কারা রয়েছেন
কলকাতা নাইট রাইডার্স : গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
দিল্লি ডেয়ারডেভিলস : জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, মনোজ তিওয়ারি, কেদার যাদব, মায়াঙ্ক আগরওয়াল, শাবাজ নাদিম, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, ইমরান তাহির, নাথান কুল্টার-নাইল, অ্যাঞ্জেলো ম্যাথেউস, যুবরাজ সিং, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, গুরিন্দর সান্ধু, শ্রেয়াস আইয়ার, সিএম গৌতম, ট্রাভিস হেড, শ্রীকর ভরত, অ্যালবি মর্কেল, মার্কাস স্টোইলিস, জাহির খান, কেকে জিয়াস, ডমনিক জোসেফ, মহম্মদ শামি












Click it and Unblock the Notifications