(ছবি) কিংস ইলেভেনকে ৫ উইকেটে হারিয়ে অষ্টম আইপিএল-এ প্রথম জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস

নয়াদিল্লি, ১৫ এপ্রিল : জ্বলে উঠলেন যুবরাজ সিং। মাত্র ৩৩ বলেই পঞ্চাশ করে ফেললন। তবু এদিনের নায়ক ময়াঙ্ক আগরওয়াল। ৬৮ রান করে দলকে জয়ের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ময়াঙ্কেরই। এদিন কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে অষ্টম আইপিএল-এ প্রথম জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রানের লক্ষ্যমাত্রা স্থিক করে দেয় পাঞ্জাব। ১৯.৫ ওভারে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেয় দিল্লি। দিল্লির জয়ের দুই নায়ক ময়াঙ্ক ও যুবরাজের উইকেট নেন অনুরীত সিং।

এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান দিল্লি ডেয়ারডেভিল অধিনায়ক জেপি ডুমিনি (২১)। পাঞ্জাবের হয়ে পেসার অনুরীত (৩৩ রানে ২ উইকেট). সন্দীপ শর্মা (৩০ রানে ১ উইকেট) এবং অক্ষর প্যাটেলে (২৮ রানে ১ উইকেট) উইকেট পান। পাঞ্জাবের হয়ে বীরেন্দ্র সহবাগ ৪১ বলে ৪৭ রান করেন, যা পাঞ্জাবের তরফে ব্যক্তিগত রান হিসাবে সর্বোচ্চ।

ম্যাচের কিছু মুহূর্ত দেখে নেওয়া যাক ছবিতে

বীরেন্দ্র সহবাগ

বীরেন্দ্র সহবাগ

৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন বীরেন্দ্র সহবাগ।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা

বল বাউন্ডারি পার করানোর চেষ্টায় ঋদ্ধিমান।

ডেভিড মিলার

ডেভিড মিলার

দিল্লির বলের মুখোমুখি মিলার।

উইকেট

উইকেট

পাঞ্জাবের উইকেট নেওয়ার পর দিল্লির উল্লাস।

ডুমিনি আউট

ডুমিনি আউট

শুরুর দিকেই দিল্লি অধিনায়ক ডুমিনির দুর্ভাগ্যজনক রানআউট।

যুবরাজ

যুবরাজ

এদিন জ্বলে ওঠেন যুবরাজ। ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

ময়াঙ্ক আগরওয়াল

ময়াঙ্ক আগরওয়াল

এদিনের ম্যাচের নায় ময়াঙ্ক। ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ময়াঙ্ক।

যুবি- ময়াঙ্ক

যুবি- ময়াঙ্ক

তৃতীয় উইকেটে যুবরাজ ও ময়াঙ্কের অনবদ্য পার্টনারশিপ।

যুবরাজের অর্ধশতক

যুবরাজের অর্ধশতক

৩৩ বলে পঞ্চাশ করার পর দর্শকদের উদ্দেশ্যে ব্যাট তুললেন যুবি।

ময়াঙ্কের অর্ধশতক

ময়াঙ্কের অর্ধশতক

পঞ্চাশ করার পর ব্যাট তুললেন ময়াঙ্ক আগরওয়াল।

যুবরাজের উইকেট

যুবরাজের উইকেট

অনুরীতের বলে ৫৫ রানে আউট যুবরাজ। উল্লাস অনুরীত সিংয়ের।

যুবি

যুবি

আউট হয়ে মাঠ ছাড়ছেন যুবরাজ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+