আইপিএল ২০১৫ দৈনন্দিন গাইড : ম্যাচ ৪২ - কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস
কলকাতা, ৭ মে : আজ, বৃহস্পতিবার ফের ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষ জে পি ডুমিনির দিল্লি ডেয়ার ডেভিলস।
আইপিএল-এর খাস খবর, আইপিএল পূর্ণাঙ্গ সূচি
এর আগের ম্যাচে ঘরের মাঠে খেলার সুবিধাকে কাজে লাগাতে পারেনি দিল্লি। কেকেআরের কাছে হারতে হয়েছিল ডুমিনির দলকে। এবার ঘরের মাঠের সুবিধে পাওয়ায় আবারও ম্যাচে জয় পাবে বলেই আশা কেকেআর শিবিরে।

দেখে নিন আজকের কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ম্যাচের দৈনন্দিন গাইড
কোন কোন দলের মধ্যে খেলা?
- কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস
কোথায়, কবে কখন খেলা?
- ইডেন গার্ডেন্স, কলকাতা
- ৭ মে (বৃহস্পতিবার)
- রাত ৮ টা
কোন চ্যানেলে দেখা যাবে খেলা?
- সোনি ম্যাক্স (হিন্দি ধারাভাষ্য)
- সোনি সিক্স (ইংরাজি ধারাভাষ্য)
- সোনি আট (বাংলা ধারাভাষ্য)
দুই দলের মুখ্য খেলোয়াড় কে কে
- কলকাতা নাইট রাইডার্স - গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, আন্দ্রে রাসেল, উমেশ যাদব
- দিল্লি ডেয়ারডেভিলস - জেপি ডুমিনি, যুবরাজ সিং, শ্রেয়াস আইয়ার, ইমরান তাহির
হার জিতের পরিসংখ্যানে এগিয়ে কারা
- কলকাতা নাইট রাইডার্স - ৮
- দিল্লি ডেয়ারডেভিলস - ৬
পয়েন্ট টেবিলের নিরিখে কে কোথায়
- কলকাতা নাইট রাইডার্স - ৪ নম্বরে (৫ জয়, ৪ হার, ১ অমীমাংসীত)
- দিল্লি ডেয়ারডেভিলস - ৬ নম্বরে (৪ জয়, ৬ হার)
কোন দলে কারা রয়েছেন
কলকাতা নাইট রাইডার্স : গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
দিল্লি ডেয়ারডেভিলস : জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, মনোজ তিওয়ারি, কেদার যাদব, মায়াঙ্ক আগরওয়াল, শাবাজ নাদিম, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, ইমরান তাহির, নাথান কুল্টার-নাইল, অ্যাঞ্জেলো ম্যাথেউস, যুবরাজ সিং, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, গুরিন্দর সান্ধু, শ্রেয়াস আইয়ার, সিএম গৌতম, ট্রাভিস হেড, শ্রীকর ভরত, অ্যালবি মর্কেল, মার্কাস স্টোইলিস, জাহির খান, কেকে জিয়াস, ডমনিক জোসেফ, মহম্মদ শামি












Click it and Unblock the Notifications