আইপিএল ২০১৫ দৈনন্দিন গাইড : কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
কলকাতা, ২৬ এপ্রিল : আজ ইডেনে ঘরের মাঠে আইপিএলের ২৫ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের।
এবার টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে শ্যেন ওয়াটসনের রয়্যালস বাহিনী। ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ জিতে লিগ টেবিলের দুই নম্বরে রয়েছে তাঁরা। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে মুখ থুবড়ে পড়লেও গতবারের ফর্ম মোটামুটি ধরে রেখেছে। আপাতত লিগ টেবিলের তিন নম্বরে রয়েছেন গম্ভীররা। ফলে আজকের লড়াই জমে উঠবে বলেই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএল ক্রমতালিকার তৃতীয় (কলকাতা) ও দ্বিতীয় (রাজস্থান) স্থানে থাকা দলের মধ্যে কে জিতবে এখন সেটাই দেখার।

দেখে নিন আজকের কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের দৈনন্দিন গাইড
কোন কোন দলের মধ্যে খেলা?
কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস
কোথায়, কবে কখন?
ইডেন গার্ডেন্স, কলকাতা
২৬ এপ্রিল (রবিবার)
বিকেল ৪ টে
কোন চ্যানেলে দেখা যাবে খেলা?
সোনি ম্যাক্স (হিন্দি ধারাভাষ্য)
সোনি সিক্স (ইংরাজি ধারাভাষ্য)
সোনি আট (বাংলা ধারাভাষ্য)
দুই দলের মুখ্য খেলোয়াড় কারা
কলকাতা নাইট রাইডার্স - গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সুনীল নারিন, ইউসুফ পাঠান
রাজস্থান রয়্যালস - শ্যেন ওয়াটসন, স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, জেমস ফকনার, টিম সাউদি, প্রবীণ তাম্বে
হার জিতের পরিসংখ্যানে এগিয়ে কোন দল
কলকাতা নাইট রাইডার্স - ৬
রাজস্থান রয়্যালস - ৮
পয়েন্ট টেবিলের নিরিখে কে কোথায়
কলকাতা নাইট রাইডার্স - ৩ নম্বরে (৩ জয়, ২ হার)
রাজস্থান রয়্যালস - ২ নম্বরে (৫ জয়, ২ হার)
পুরো দল
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা
রাজস্থান রয়্যালস
শ্যেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি, জেমস ফকনার, অজিঙ্ক রাহানে, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, রজত ভাটিয়া, টিম সাউদি, ধবল কুলকার্নি, অভিষেক নায়ার, কেন রিচার্ডসন, বেন কাটিং, করুণ নায়ার, দীপক হুডা, দিশান্ত ইয়াগনিক, বিক্রমজিত মালিক, অঙ্কিত শর্মা, রাহুল তেওয়াটিয়া, প্রবীন তাম্বে, ক্রিস মোরিস, দীনেশ সালুঙ্খে, খুয়ান থেরন, প্রদীপ সাহু, বরিন্দর সেরান, সাগর ত্রিবেদী












Click it and Unblock the Notifications