আইপিএল দৈনন্দিন গাইড : কলকাতা বনাম চেন্নাই
কলকাতা, ৩০ এপ্রিল : আজ কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ৩০ তম ম্যাচে ফের চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবার জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছে গম্ভীরবাহিনী। তাই আজ কি পারবেন পাঠানরা ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিদের বিজয়রথকে থামিয়ে জেতা-হারার হিসাব সমান সমান করতে? সেদিকেই তাঁকিয়ে নাইট ভক্তরা।

দেখে নিন চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের দৈনন্দিন গাইড
কোন কোন দলের মধ্যে খেলা?
চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স
কোথায়, কবে কখন খেলা?
ইডেন গার্ডেন্স, কলকাতা
৩০ এপ্রিল (বৃহস্পতিবার)
রাত ৮ টা
কোন চ্যানেলে দেখা যাবে খেলা?
সোনি ম্যাক্স (হিন্দি ধারাভাষ্য)
সোনি সিক্স (ইংরাজি ধারাভাষ্য)
সোনি আট (বাংলা ধারাভাষ্য)
দুই দলের মুখ্য খেলোয়াড় কে কে
চেন্নাই সুপার কিংস - ব্রেন্ডন ম্যাকালাম, ডোয়েন স্মিথ, সুরেশ রায়না, এমএস ধোনি, আশিস নেহরা
কলকাতা নাইট রাইডার্স - গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, মর্নি মর্কেল
হার জিতের পরিসংখ্যানে এগিয়ে কারা
সিএসকে - ১০
কেকেআর - ৫
পয়েন্ট টেবিলের নিরিখে কে কোথায়
সিএসকে - ১ নম্বরে (৬ জয়, ১ হার)
কেকেআর - ৪ নম্বরে (৩ জয়, ৩ হার, ১ পরিত্যক্ত)
কোন দলে কারা রয়েছেন
চেন্নাই সুপার কিংস: এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), আশিস নেহরা, বাবা অপরাজিত, ব্র্যান্ডন ম্যাকালাম, ডি ব্র্যাভো, ডি স্মিথ, ফাফ ডু প্লেসিস, ঈশ্বর পাণ্ডে, মাট হেনরি, মিঠুন মানহস, মোহিত শর্মা, পবন নেগি, আর আশ্বিন, রবীন্দ্র জাদেজা, স্যামুয়েল বদ্রি, সুরেশ রায়না, রণিত মোরে, মাইকেল হাসি, রাহুল শর্মা, কেইল অ্যাবট, অঙ্কুশ বাইন , ইরফান পাঠান, প্রত্যুশ সিং, অ্যান্ড্রু টেলর, একলব্য দ্বিবেদী
কলকাতা নাইট রাইডার্স: গৌতম গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, পীষূষ চাওলা, ইউসুফ পাঠান, শাকিব আল হাসান, মর্নি মর্কেল, উমেশ যাদব, মনীশ পান্ডে, প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাটে, সূর্যকুমার যাদব, আন্দ্রে রাসেল, বীর প্রতাপ সিং, কুলদীপ যাদব, ব্যাড হগ, সুমিত নারওয়াল, শেলডন জ্যাকসন, আদিত্য গারওয়াল, কেসি কারিওয়াপ্পা, বৈভব রাওয়াল, আজহার মাহমুদ, জোহান বোথা












Click it and Unblock the Notifications