IPL:আইপিএলের ১০০০তম ম্যাচ, এক নজরে বিতর্ক থেকে রেকর্ডের মাইলস্টোন

আইপিএলের আজ এক হাজারতম ম্যাচ। মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস। ১৫ বছরে পা দিল এবারে আইপিএল।বিগত দেড় দশকে ভারতীয় ক্রিকেটের চালচিত্র বদলে দিয়েছে আইপিএল। ভারত তথা বিশ্বের সেরা ক্রিকেট লিগের তকমা এখন আইপিএলের মাথাতেই। বিগত ১৫ বছরে ঘটনার কম ঘনঘটা হয়নি আইপিএলে। সাফল্য-বিতর্ক-রেকর্ড নিয়েই আজ ১০০০তম ম্যাচ আইপিএলের।

বিগত দেড় দশকে আইপিএলের সৌজন্যে যেমন একাধিক ক্রিকেটার উঠে এসেছে, তেমনই হয়েছে রেকর্ডের মাইলস্টোনও। বিতর্কও পিছু ছাড়েনি এই লিগে। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রথমেই দেখে নেওয়া যাক আইপিএলের কিছু বিতর্কিত ঘটনা।

১

২০০৮ সালে পথ চলা শুরু করেছিল আইপিএল। এই টুর্নামেন্টের অন্যতম উদ্যেক্তা তথা চেয়ারম্যান ছিলেন ললিত মোদী। কিন্তু ২০১০ সালে পদ হারালেন ললিত মোদীই। আর্থিক তছরূপ সহ একাধিক অভিযোগ পদ হারালেন মোদী। ২০১০ সালে আইপিএলের নতুন চেয়ারম্যান হলেন চিরায়ু আমিন।

ক্রিকেটের সঙ্গে কূটনীনিতর সম্পর্ক প্রবল ভাবে জড়িয়ে। দিল্লি ইসলামাবাদ কূটনৈতিক সর্ম্পকের অবনতিতে ২০০৯ সালের আইপিএল থেকে নিষিদ্ধ হলেন পাকিস্তানী ক্রিকেটাররা। ২০০৮ সালে ১১ জন পাক ক্রিকেটার খেললেও ২০০৯ সাল থেকে তাঁদের জন্য বন্ধ হল আইপিএলের দরজা। ওয়াঘার ওপারের ক্রিকেটাররা এখনও এই লিগে খেলার অনুমতি পাননি।

২০১২ সালে আইপিএলে বিতর্কে জড়ালেন নাইট কর্ণধার শাহরুখ খান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তরক্ষীদের সঙ্গে অশান্তিতে জড়ালেন কিং খান। ৫ বছরের জন্য এই স্টেডিয়াম থেকে নিষিদ্ধ হলেন বলিউড বাদশা। যা নিয়ে বিতর্ক কম হয়নি।

২

২০১৩ সালে কলঙ্কের কালি লাগল আইপিএলের গায়ে। স্পট ফিক্সিং কাণ্ডের জন্য ২ বছর আইপিএল থেকে নিষিদ্ধ হল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। এমনকি জেলে গিয়ে ভারতীয় ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন অন্যতম অভিযুক্ত শ্রীসন্থ।

৩

শুধু কী বিতর্ক। রেকর্ডও কম হয়নি ১৫ বছরের আইপিএলে। এবার চোখ রাখা যাক আইপিএলের কিছু রেকর্ডে।

আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের মালিক ক্রিস গেইল। আরসিবির হয়ে পুনের বিরুদ্ধে ব্যাট হাতে একাই ১৭৫ রান করেছিলেন গেইল। ২০ ওভারে ২৬৩ রান তোলে ব্যাঙ্গালোর।

২ বারের চ্যাম্পিয়ন কেকেআরেরও আছে আইপিএলে একটি দারুণ রেকর্ড। ২০১৫ সালে টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল নাইট বাহিনী।

এক মরসুমে সর্বোচ্চ রান করার নজির আছে বিরাট কোহলির। ১৬ ম্যাচে ৯৭৩ রান করেছেন কিং কোহলি। এটাই একজন ব্যাটসম্যানের এক মরসুমে সর্বোচ্চ রান।

৪

পাশাপাশি জুটিতেও রেকর্ড গড়েছেন বিরাট ও এবি ডিভিলিয়ার্স। ২০১৬ সালে দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ২২ রান তোলে আরসিবির এই জুটি।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+