IPL 10 : ঘরের মাঠে মু্ম্বইকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরও একধাপ এগোল হায়দ্রাবাদ

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ।

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফে ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৮ রান করে। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১০ বল বাকী থাকতে ম্যাচ পকেটে পুরে নেয় হায়দ্রাবাদ। শিখর ধাওয়ান ৬২ রানে অপরাজিত থেকে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন।

প্লে অফে চলে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বইয়ের। লেন্ডল সিমন্স মাত্র ১ রান করে ফিরে যান। তিন নম্বরে নামা নীতীশ রানাও (৯ রান) এদিন ব্যর্থ হন।

মু্ম্বইকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরও একধাপ এগোল হায়দ্রাবাদ

ওপেনিংয়ে নামা পার্থিব প্যাটেল ভালো শুরু করলেও সিদ্ধার্থ কউলের বলে ২৩ রান করে আউট হয়ে ফেরেন। চতুর্থ উইকেটে রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্য ৬০ রানের পার্টনারশিপ গড়লেও রান রেট বেশ স্লো ছিল। মাঝের ওভারে হায়দ্রাবাদ বোলাররা অনবদ্য বল করেন।

হায়দ্রাবাদের হয়ে আফগানিস্তানের খেলোয়াড় মহম্মদ নবি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। আর এক আফগান রশিদ খান ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট পান। এছাড়া তরুণ ভারতীয় পেসার সিদ্ধার্থ কউল ২৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।

ফলে সবমিলিয়ে শেষে স্লগ ওভারে ব্যাটিংয়ে বিশেষ সুবিধা করতে না পেরে মুম্বই ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১৩৮ রান করে। অধিনায়ক রোহিত শর্মা ৪৫ বলে ৬৭ রান করেন। বাকী কেউ উল্লেখযোগ্য রান পাননি। হার্দিক ২৪ বল খেলে মাত্র ১৫ রান করেন।

জবাবে ১৩৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে হায়দ্রাবাদ দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডেভিড ওয়ার্নারের (৬ রান) উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে শিখর ধাওয়ান ও মোয়েস এনরিকেস অনবদ্য ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করে হায়দ্রাবাদের জয় নিশ্চিত করেন।

এনরিকেস ৪৪ রান করে ফিরলেও শিখর ধাওয়ান অন্য প্রান্ত ধরে রেখেছিলেন। শেষপর্যন্ত ১০ বল বাকী থাকতে ৭ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

এদিনের জয়ের ফলে ১৩ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফের একেবারে কাছাকাছি চলে গেল হায়দ্রাবাদ। অন্যদিকে মুম্বই ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরেই দাঁড়িয়ে রইল।

প্রসঙ্গত, আর একটিমাত্র ম্যাচ হাতে রইল হায়দ্রাবাদের। সেই ম্যাচে জিতলে তবেই প্লে অফ নিশ্চিত হবে ডেভিড ওয়ার্নারের দলের। নাহলে পাঞ্জাবের কাছে সুযোগ রয়েছে পরপর তিনটি ম্যাচ জিতে চতুর্থ দল হিসাবে প্লে অফে যাওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+