IPL 10 : রানের চাপে ভেঙে পড়ল পাঞ্জাব, ২৬ রানে ম্যাচ জিতল হায়দ্রাবাদ

ফের একবার অ্যাওয়ে ম্যাচেও কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের পঞ্চম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ হারল ২৬ রানে।

মোহালি, ২৮ এপ্রিল : ফের একবার অ্যাওয়ে ম্যাচেও কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের পঞ্চম জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ রানে হারায় ডেভিড ওয়ার্নারের দল। এদিন প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ ৩ উইকেটে ২০৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচ হারল ২৬ রানে। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৮১ রানে শেষ করে পাঞ্জাব।

এদিন ঘরের মাঠে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। তবে ব্যাট হাতে অসাধারণ শুরু করে ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান জুটি।

IPL 10: রানের চাপে ভেঙে পড়ল পাঞ্জাব, ২৬ রানে জয়ী হায়দ্রাবাদ

প্রথম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়েন ওয়ার্নার ও ধাওয়ান। ওয়ার্নার মাত্র ২৭ বলে ৫১ রান করে ফিরে গেলেও শিখর ধাওয়ান ৪৮ বলে ৭৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। তিন নম্বরে নামা কেন উইলিয়ামস ফের একবার বিস্ফোরক ইনিংস খেলে যান।

উইলিয়ামস মাত্র ২৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে নেমে যুবরাজ সিং ১২ বলে ১৫ রান করেন। সবমিলিয়ে ৩ উইকেট খুইয়ে হায়দ্রাবাদ ২০৭ রানে শেষ করে।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই মনন ভোহরার (৩ রান) উইকেট হারায় পাঞ্জাব। দ্বিতীয় উইকেটে মার্টিন গাপটিলকে (২৩ রান) সঙ্গে নিয়ে শন মার্শ ইনিংস গড়ে তোলার চেষ্টা করেন। গাপটিল আউট হওয়ার পরে ম্যাক্সওয়েল ০ রানে আউট হয়ে ফেরেন।

এরপরে ইয়ন মর্গ্যানকে (২৬ রান) সঙ্গে নিয়ে কিছুটা দলকে এগিয়ে নিয়ে যান মার্শ। তবে রান তোলার ক্ষেত্রে বারবার পিছিয়ে পড়ছিল পাঞ্জাব। ছয় নম্বরে নামা ঋদ্ধিমান সাহাও এদিন ফের ব্যর্থ হন। তিনি ২ রান করেন।

শেষদিকে রানের চাপে মারতে গিয়ে শন মার্শ ৫০ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস খেলে ফেরেন। তখনও পাঞ্জাবের জিততে প্রায় ৬৫ রানের বেশি বাকী ছিল। শেষদিকে আর কেউ ছিলেন না যিনি দলকে জয়ের রাস্তায় ফেরাবেন। অক্সর প্যাটেল ৯ বলে ১৬ রান করে আউট হন। এবং রানের চাপে ফের একবার ম্যাচ হারতে হল পাঞ্জাবকে।

এই ম্যাচে হারার ফলে পাঞ্জাব ৮ ম্যাচে ৩টি জয়েই আটকে রইল। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ৯ ম্যাচে ৫টি জয় পেয়ে লিগ তালিকায় তিন নম্বরেই থেকে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+