IPL 10 : ঘরের মাঠে দিল্লিকে ১৫ রানে হারাল হায়দ্রাবাদ

দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে ঘরের মাঠে জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে দিল্লি ২০ ওভারে ১৯১/৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬/৫ অবস্থায় শেষ করে দিল্লি।

হায়দ্রাবাদ, ১৯ এপ্রিল : দিল্লি ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়ে ঘরের মাঠে জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমে ব্যাট করে দিল্লি ২০ ওভারে ১৯১/৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬/৫ অবস্থায় শেষ করে দিল্লি।

এদিন ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৪ রান) ম্যাচের দ্বিতীয় ওভারেই ক্রিস মোরিসের বলে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গী করে অনবদ্য ইনিংস খেলেন শিখর ধাওয়ান। তিনি করেন ৫০ বলে ৭০ রান।

IPL 10 : ঘরের মাঠে দিল্লিকে ১৫ রানে হারাল হায়দ্রাবাদ

তবে এই আইপিএলে প্রথমবার খেলতে নামা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন মাঠে নেমেই বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি ৫১ বলে ৮৯ রান করেন। এদিন শেষদিকে নেমে যুবরাজ সিং (৩) রান পাননি। মোয়েস এনরিকেস (১২ রান) ও দীপক হুডা (৯ রান) অপরাজিত থেকে দলের রান ২০ ওভার শেষে ১৯১/৪-এ পৌঁছে দেন।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি শুরুতেই স্যাম বিলিংসের উইকেট হারায়। এরপরে করুণ নায়ার (৩৩ রান) ও সঞ্জু স্যামসন (৪২ রান) পার্টনারশিপ গড়ে তোলেন। করুণ নায়ার আউট হওয়ার পরে দিল্লির অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান ঋষভ পান্থ (০ রান) প্রথম বলেই যুবরাজ সিংয়ের বলে আউট হয়ে ফেরেন।

এই অবস্থায় ১৯২ রানের টার্গেট ছুঁয়ে ফেলা দিল্লির পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। শেষদিকে শ্রেয়স আইয়ার (৫০ অপরাজিত) ও অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩১ রান) পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তা পুরোপুরি কাজে আসেনি। ফলে টার্গেটের কাছাকাছি গিয়েও ১৫ রানে ম্যাচ হারতে হল দিল্লিকে।

এই ম্যাচে জিতে ৬ ম্যাচের মধ্যে ৪টি জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিকে জাহির খানের দিল্লি ডেয়ারডেভিলস পাঁচ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়ে আটকে রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+