KKR সম্ভাব্য একাদশে কারা রয়েছে? পাঠান খেলবেন? কোনও গোপন চমক রয়েছে কি?
ব্যাটে-বলে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছে কেকেআর। বেঙ্গালুরুর পিচ সাধারণত অত্যন্ত ব্যাটিং সহায়ক।
প্রায় গোটা আইপিএল মরশুম ধরে প্রথম দুটি দলের মধ্যে থেকে শেষপর্যন্ত প্লে অফের আগে শেষ পাঁচ ম্যাচের ৪টিতে হেরে চতুর্থ স্থানে শেষ করে এলিমিনেট খেলতে হচ্ছে কলকাতাকে। প্রথম ৯টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে গিয়েছিল কলকাতা। তবে পরের পাঁচটি ম্যাচের একটিতে জিতে মোট ১৪টি ম্যাচের পর ১৬ পয়েন্টে থামতে হয়েছে।
এই অবস্থায় ব্যাটে-বলে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছে কেকেআর। বেঙ্গালুরুর পিচ সাধারণত অত্যন্ত ব্যাটিং সহায়ক। তবে কয়েকটি ম্যাচে এই মরশুমে স্লো পিচেও খেলা হয়েছে। এদিন কেমন পিচ থাকে তা বেশ গুরুত্বপূর্ণ হবে। টসে জিতে সাধারণত ফিল্ডিংই পছন্দ করবেন গম্ভীর। এই অবস্থায় কী হতে পারে কেকেআরের সম্ভাব্য একাদশ তা দেখে নেওয়া যাক।

সুনীল নারিন
কেকেআর দলে অটোমেটিক চয়েস। বোলিংয়ের পাশাপাশি এখন ব্যাটিংয়েও বড় ভরসা সুনীল নারিন। তবে এদিন তিনি ওপেন করবেন নাকি পরের দিকে নামবেন তা সময়ই বলবে। ওপেন করলে কলকাতার লাভ-ক্ষতি দুটোই। ধুন্ধুমার শুরু করলে কলকাতার লাভ, আর আগে আউট হয়ে গেলে অযথা চাপে পড়ে যাবে কেকেআর।

ক্রিস লিন
চোট পেয়ে ক্রিস লিন এই মরশুমের শুরুর একটা-দুটো ম্যাচ খেলেই ছিটকে গিয়েছিলেন। ফের ফেরত এসেছেন এবং কেকেআর ব্যাটিংয়ের শক্তি বাড়িয়েছেন। এই ম্যাচে তিনি ধুন্ধুমার শুরু করলে কলকাতার চাপ কমে যাবে।

গৌতম গম্ভীর
অধিনায়কত্বের পাশাপাশি দলের ব্যাটিংয়ের ভারও তাঁকে বইতে হচ্ছে। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন শুধু নয়, ম্যাচও জিতিয়েছেন।

রবীন উথাপ্পা
অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ম্যাচে রবীন ভালো খেলেছেন। প্লে অফে ওঠার আগে শেষদিকে কয়েকটি ম্যাচ ভালো খেলতে পারেননি। তবে উইকেটের পিছনে কর্তৃত্বের সঙ্গে কিপিং করেছেন।

মনীশ পাণ্ডে
মিডল অর্ডারে মনীশ পাণ্ডে সেভাবে এবছর নিজেকে মেলে ধরতে পারেননি। তবে তিনি বড় ম্যাচের খেলোয়াড়। অভিজ্ঞতাও রয়েছে অনেক।

ইউসুফ পাঠান
তাঁকে দলে রাখা হবে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ অবশ্যই তাঁর অফ ফর্ম। তবে বড় ম্যাচে পাঠানের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। ফলে গম্ভীরের দলে তিনি থাকছেন।

কলিন ডি গ্র্যান্ডহোম
এই অলরাউন্ডার লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতা বাড়িয়েছেন। তাছাড়া তিনি বোলিংটাও ভালো করেন। ফলে তিনি আজকের ম্যাচে অটোমেটিক চয়েস।

কুলদীপ যাদব
কুলদীপ চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে সুযোগ না পেলেও কেকেআর দলে অটোমেটিক চয়েস। সুনীল নারিনের সঙ্গে তিনিও স্পিন বিভাগের বড় অস্ত্র।

উমেশ যাদব
ভারতীয় দলের পাশাপাশি আইপিএলেও কলকাতার হয়ে দারুণ বল করছেন উমেশ যাদব। কেকেআর পেস বোলিংয়ের সবচেয়ে বড় ভরসা তিনি।

ট্রেন্ট বোল্ট
এই মরশুমে কেকেআরের হয়ে ট্রেন্ট বোল্ট বেশি ম্যাচ খেলেননি এবং পারফরম্যান্স ভালো নয়। তবে ক্রিস ওকস ইংল্যান্ড ফিরে যাওয়ায় বোল্ট দলে জায়গা পেয়েছেন।

অঙ্কিত রাজপুত
কেকেআরের হয়ে চারটি ম্যাচ খেলেছেন অঙ্কিত রাজপুত। ভালো পারফরম্যান্স করেছেন। এদিনও তিনি ভালো বোলিং করলে কলকাতার লাভ হবে।
{promotion-urls}












Click it and Unblock the Notifications