IPL 10 : নিয়মরক্ষার ম্যাচে দিল্লিকে ১০ রানে হারাল ব্যাঙ্গালোর

নিয়মরক্ষার ম্যাচে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয় দিয়ে এবছরের আইপিএল অভিযান শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লিকে ১০ রানে হারাল কোহলির ব্রিগেড।

নিয়মরক্ষার ম্যাচে ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ১০ রানে জয় পেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে আরসিবি ১৬১/৬ রান তোলে। জবাবে রান তাড়া করতে নেমে দিল্লি অলআউট ১৫১ রানে। ফলে জাহির খানের দলকে হারতে হল ১০ রানে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি। ওপেন করতে নেমে শুরুতেই বিষ্ণু বিনোদের (৩ রান) উইকেট হারায় আরসিবি। তবে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের কার্যকর পার্টনারশিপ গড়েন ক্রিস গেইল ও বিরাট কোহলি।

IPL 10: নিয়মরক্ষার ম্যাচে দিল্লিকে ১০ রানে হারাল ব্যাঙ্গালোর

গেইল ৩৮ বলে ৪৮ রান করেন। কোহলি ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। তবে তারপরে আর কেউ আরসিবির হয়ে বড় রান করতে পারেননি। কেদার যাদব (১২), ট্রাভিস হেড (২), শচীন বেবি (১২) কেউ রান পাননি। সবমিলিয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে আরসিবি-র ইনিংস।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সঞ্জু স্যামসনের উইকেট হারায় দিল্লি। দ্বিতীয় উইকেটে করুণ নায়ার (২৬) ও শ্রেয়স আইয়ার (৩২) কিছুটা রান যোগ করার চেষ্টা করেন। এরপরে ঋষভ পান্থ দিল্লির ইনিংসকে টানতে থাকেন।

তবে অন্যদিক থেকে মার্লন স্যামুয়েলস (০), কোরি অ্যান্ডারসন (৩) কেউ রান পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+