IPL 10 : ১৪৬ রানের বিশাল ব্যবধানে দিল্লিকে ডেয়ারডেভিলসকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলে জয়যাত্রা অব্যাহত রাখল মু্ম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথমে ব্যাট করে মুম্বই ২১২/৩ রান তোলে। জবারে রান তাড়া করতে গিয়ে দিল্লির ইনিংস শেষ ৬৬ রানে।

নয়াদিল্লি, ৬ মে : দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলে জয়যাত্রা অব্যাহত রাখল মু্ম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথমে ব্যাট করে মুম্বই ২১২/৩ রান তোলে। জবারে রান তাড়া করতে গিয়ে দিল্লির ইনিংস শেষ হয় মাত্র ৬৬ রানে।

এদিন ঘরের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। অধিনায়ক হিসাবে ফেরত আসা জাহির খান ঘরের মাঠে পাটা উইকেটে রান তাড়া করার সিদ্ধান্ত নেন।

IPL 10 : ১৪৬ রানের বিশাল ব্যবধানে দিল্লিকে হারাল মুম্বই

প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে মুম্বই। এই আইপিএলে প্রথমবার ব্যাট হাতে নেমেই মাত্র ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে যান লেন্ডল সিমন্স। পার্থিব প্যাটেল (২৫ রান) তাঁকে যোগ্য সঙ্গত দেন। প্রথম উইকেটে ৭৯ রান ওঠে।

এরপরে লেন্ডল সিমন্স আউট হলেও সেখান থেকে আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নেন কায়রন পোলার্ড ও হার্দিক পাণ্ড্য। মাঝে রোহিত শর্মা (১০ রান) আউট হয়ে গেলেও পোলার্ড মাত্র ৩৫ বলে ৬৩ রান ও হার্দিক পাণ্ড্য ১৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। সবমিলিয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ২১২ রান তোলে মুম্বই।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবি দিল্লির। প্রথমেই শূন্য রানে আউট ম্যাকক্লেনেঘনের বলে আউট হয়ে ফেরেন সঞ্জু স্যামসন। এরপরে আউট হন শ্রেয়স আইয়ার (৩ রান)। তারপর আউট হন গত ম্যাচে অনবদ্য ব্যাটিং করা ঋষভ পান্থ (০ রান)।

এরপর আর দিল্লির পতন রোধ করা যায়নি। একে একে করুণ নায়ার (২১ রান), কোরি অ্যান্ডারসন (১০ রান), মার্লন স্যামুয়েলস (১ রান), প্যাট কামিন্স (১০ রান), কাগিসো রাবাদা (০ রান) সকলেই একে একে সাজঘরে ফিরে যান। ফলে সবমিলিয়ে ১৪৬ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারল দিল্লি।

এদিনের হারের ফলে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফ থেকে ছিটকে গেল দিল্লি। অন্যদিকে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবাইকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে রইল মুম্বই। ফলে প্লে অফের প্রথম দুটি দলের মধ্যে থাকা একপ্রকার নিশ্চিত হয়ে গেল রোহিত শর্মার দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+