#IPL 10: মোরিস-রাবাদার দুরন্ত লড়াই সত্ত্বেও হার দিল্লির, ১৪ রানে জয় পেল মুম্বই

দিল্লি ডেয়ার ডেভিলসের দুরন্ত বোলিং, তবুও মুম্বই ইন্ডিয়ান্সের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে পরাস্ত হতে হল জাহির খানের দিল্লিকে। যদিও শেষে দুরন্ত লড়াই চালিয়েছিলেন রাবাদা ও ক্রিস মোরিস। তবু শেষ রক্ষা হল না।

মুম্বই, ২২ এপ্রিল : দিল্লি ডেয়ার ডেভিলসের দুরন্ত বোলিং, তবুও মুম্বই ইন্ডিয়ান্সের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে পরাস্ত হতে হল জাহির খানের দিল্লিকে। যদিও শেষে দুরন্ত লড়াই চালিয়েছিলেন রাবাদা ও ক্রিস মোরিস। কিন্তু একটুর জন্য শেষ রক্ষা হল না।

দুরন্ত বল করে মুম্বইয়ের ব্যাটসম্যানদের মাত্র ১৪২ রানের মধ্যে আটকে রাখতে সমর্থ হয়েছিল দিল্লির বোলাররা। কিন্তু দ্বিতীয় ইনিংসে যে মুম্বই এহেন ভয়ঙ্কর হয়ে উঠবে তা আন্দাজ করতে পারেনি জাহির বাহিনী। আক্ষরিক অর্থেই কোনও ব্যাটসম্যানকেই ক্রিজে টিকতে দেননি জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা।

#IPL 10: মোরিস-রাবাদার দুরন্ত লড়াই সত্ত্বেও হার দিল্লির, ১৪ রানে জয় পেল মুম্বই

৮ উইকেট খুইয়ে মুম্বইয়ের ব্যাটসম্যানরা যখন ১৪২ রানেই আটকে গেল, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো দিল্লির পক্ষে এই ম্যাচ জেতাটা কঠিন হবে না। কিন্তু যেভাবে দ্বিতীয় ইনিংসে ভয়াবহ হয়ে উঠলেন মুম্বইয়ের বোলাররা। ১০০ রান তোলাটাও যেন দিল্লির দিল্লির কাছে কঠিন হয়ে উঠেছিল।

দিল্লির ২৬ রানে ৬ উইকেট পরে যাওয়ার পর খেলাটা অনেকটা একপেশে হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে যেভাবে ক্রিস মোরিস ও রাবাদা সেখান থেকে খেলাটা ধরলেন দিল্লি সমর্থকরা বুকে বল পেতে শুরু করেছিলেন। ম্যাচ হয়তো দিল্লি ছিনিয়ে নিতে পারে এমন আশঙ্কাও করতে শুরু করেছিল মুম্বই। কিন্তু শেষ পাতে বাজিমাৎ হার্দিক পাণ্ড্য। রাবাদার উইকেট তুলে নিয়ে ফের ঝটকা দেন দিল্লিকে। শেষ ওভারে ২৫ রান দরকার ছিল দিল্লির জয়ের জন্য। হাতে উইকেট না থাকায় সেই চাপটা আর নিতে পারেনি দিল্লি। ফলে জয়ের ধারা অব্যাহত রইল মুম্বইয়ের।

এদিন দিল্লির হয়ে অসাধারণ বোলিং পারফরম্যান্স দেন অমিত মিশ্র। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+