(প্রিভিউ) প্লে অফে টিঁকে থাকার লড়াইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে পাঞ্জাব
এদিন প্লে অফের লড়াইকে জমিয়ে দিতে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা।
দু'দিন আগের রাতে মোহালিতে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়ে আইপিএলে প্লে অফের লড়াই জমিয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন সেই লড়াইকে জমিয়ে দিতে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা।
এদিন ওয়াংখেড়ের মাঠে মুম্বইকে যদি পাঞ্জাব হারিয়ে দিতে পারে তাহলে প্লে অফের লড়াই আরও জমে যাবে। মুম্বই একমাত্র দল হিসাবে প্লে অফে চলে গিয়েছে। বাকী চারটি দল কলকাতা, পুনে, সানরাইজার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে যেকোনও তিনটি দল প্লে অফে যাবে।

কলকাতা রান রেটে বাকীদের চেয়ে অনেক এগিয়ে। ফলে শেষ ম্যাচে একেবারে গো হারা না হারলে কলকাতা সম্ভবত প্লে অফে যাচ্ছে। সেক্ষেত্রে রান রেট পার্থক্য গড়ে দিতে পারে। কলকাতার একটি ম্যাচ বাকী রয়েছে। পয়েন্ট ১৬। পুনে সমসংখ্যক পয়েন্টে থাকলেও দুটি আরও ম্যাচ খেলবে। সানরাইজার্স ১৫ পয়েন্টে রয়েছে। ম্যাচ বাকী ১টি। এদিকে পাঞ্জাব ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে।
এই অবস্থায় এদিন মুম্বইকে হারাতে পারলে প্লে অফে কারা উঠবে তা নিয়ে ফেরে উত্তেজনার পারদ বাড়বে। এদিন পাঞ্জাব জিতে গেলে অথবা হায়দ্রাবাদ শেষ ম্যাচে জিতলে কলকাতাকে শেষ ম্যাচে জিততেই হবে।
শেষ ছয়টি ম্যাচে মধ্যে পাঞ্জাব চারটিতে জিতেছে। অন্যদিকে মুম্বইও শেষ ছয়টি ম্যাচে চারটিতে জিতেছে। শেষ দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতে প্লে অফের প্রথম দুটি দলের মধ্যে নিশ্চিত হতে চাইবে মুম্বই। সেক্ষেত্রে কলকাতা ম্যাচে নামার আগে পাঞ্জাব ম্যাচকেই টার্গেট করবে রোহিত শর্মার দল। অন্যদিকে পাঞ্জাবকে এই ম্যাচে জিততেই হবে। নাহলে বাকী চারটি দল প্লে অফে চলে যাবে।












Click it and Unblock the Notifications