Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ম্যাচ প্রিভিউ) IPL 10 : দিল্লির বিরুদ্ধে জিততে নামছে গুজরাত

আজ বুধবার দিল্লির বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত লায়ন্স। দিল্লির বিরুদ্ধে জিতে প্লে অফে যেতে না পারলেও জয় নিশ্চিত করতে চাইছে সুরেশ রায়নার দল।

আজ বুধবার দিল্লির বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত লায়ন্স। দিল্লির বিরুদ্ধে জিতে প্লে অফে যেতে না পারলেও জয় নিশ্চিত করতে চাইছে সুরেশ রায়নার দল। এদিকে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়ে প্লে অফের খেলা জমিয়ে দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। একসময়ে যখন মনে হচ্ছিল প্লে অফের চারটি দল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে, সেইসময় পাঞ্জাবের অনবদ্য লড়াই আইপিএলকে জমিয়ে দিয়েছে।

এই মুহূর্তে যা পরিস্থিতি মুম্বই ইন্ডিয়ান্স বাদে কোনও দলই প্লে অফে নিশ্চিত নয়। কলকাতা নাইট রাইডার্স, পুনে সুপারজায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা কিংস ইলেভেন পাঞ্জাব- চারটি দলেরই যেকোনও তিনটি দল প্লে অফে যেতে পারে।

IPL : দিল্লির বিরুদ্ধে জিততে নামছে গুজরাত

এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে গুজরাত। বাকী দুটি ম্যাচে জিতলেও প্লে অফে তাদের ওঠা হবে না। অন্যদিকে দিল্লিও প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। ১১ ম্যাচ খেলে মাত্র ৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে জাহির খানের দল।

এই অবস্থায় ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে খেলতে নামছেন সঞ্জু স্যামসন, ঋষভ পান্থরা। গুজরাতকে এই ম্যাচে হারাতে মরিয়া দিল্লিও। তবে সুরেশ রায়নার বিরুদ্ধে কতটা লড়াই জাহিরের দল দিতে পারবে সেটাই এখন দেখার।

দিল্লি ডেয়ারডেভিলস

করুণ নায়ার (অধিনায়ক), মহম্মদ শামি, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, জাহির খান, ঋষভ পন্থ, সিভি মিলিন্দ, খলিল আহমেদ, প্রত্যুষ সিং, মুরুগান অশ্বিন, আদিত্য তারে, শশাঙ্ক সিং, অঙ্কিনে বাওনে, নভদীপ সাইনি, কোরি অ্যান্ডারসন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, ক্রিস মোরিস, কার্লোস ব্রেথওয়েট, স্যাম বিলিংস

গুজরাত লায়ন্স

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বেসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু টাই, জেমস ফকনার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+