IPL 10 : ফের সফল গম্ভীর-উথাপ্পা জুটি, দিল্লিকে ৭ উইকেটে হারাল কলকাতা

ফের ৭ উইকেটে দিল্লি ডেয়ার ডেভিলকে হারিয়ে নিজেদের ১ নম্বর জায়গা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। এদিন নাথান কুল্টার নাইলের অনবদ্য ৩ উইকেট ও গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পার অর্ধশতকে ভর করে সহজ জয় পেল কলকাতা

কলকাতা, ২৮ এপ্রিল : ফের ৭ উইকেটে দিল্লি ডেয়ার ডেভিলকে হারিয়ে নিজেদের ১ নম্বর জায়গা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। এদিন নাথান কুল্টার নাইলের অনবদ্য ৩ উইকেট ও গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পার অর্ধশতকে ভর করে সহজ জয় পেল কলকাতা।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। বল হাতে এদিন ফের একবার সফল নাথান কুল্টার নাইল। ৩টি উইকেট নিয়েছেন তিনি।

IPL 10 : ফের সফল গম্ভীর-উথাপ্পা জুটি, দিল্লিকে ৭ উইকেটে হারাল কলকাতা

এদিন দিল্লির হয়ে জোরদার পারফরম্যান্স দেন সঞ্জু স্যামসন। ৩৮ বলে ৬০ রান করেন তিনি। যোগ্য সঙ্গ দিয়েছিলেন শ্রেয়স আইয়ারও। ৩৪ বলে ৪৭ রান করেন শ্রেয়স। তহে এদিন করুণ নায়ার, ঋষভ পন্থ, ক্রিস মোরিস, কোরি অ্যান্ডারসন কেউই ব্যাট হাতে সফল হতে পারেননি। ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৬০ করে দিল্লি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সুনীল নারিনের উইকেট খোয়ায় কলকাতা। তবে সেখান থেকে ফের একবার গম্ভীর উথাপ্পা জুটি ম্যাচটিকে এগিয়ে নিয়ে যান।
রবিন উথাপ্পা এদিন ৩৩ বলে ৫৯ রানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

এদিন কাগিজো রবাদা দিল্লির হয়ে বাল বোলিং প্রদর্শন করেন। ২টি উইকেট তুলে নেন তিনি। অধিনায়ক দাহির খান আঁটোসাটো বোলিং করলেও উইকেট তুলতে পারেননি।

৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের একেবারে নিচে রয়েছে দিল্লি। এদিন গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট দিতে তালিকায় উপরের দিকে ওঠারা একটা সুয়োগ ছিল দিল্লির হাতে। তাও হেলায় হারাল দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+