IPL 10 : কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচের হাইলাইটস জেনে নিন একনজরে

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬ ওভারে ৪৮ রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ৪ বল বাকী থাকতে ম্যাচ পকেটে পুরে নেয়। একনজরে জেনে নিন এই ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গম্ভীর। প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ১২৮/৭ রান তোলে। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৬ ওভারে ৪৮ রান তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ৪ বল বাকী থাকতে ম্যাচ পকেটে পুরে নেয়। একনজরে জেনে নিন এই ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

IPL 10 : কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচের হাইলাইটস একনজরে

হায়দ্রাবাদ ইনিংস

  • পাওয়ার প্লের প্রথম পাঁচ ওভারের মধ্যেই শিখর ধাওয়ানের উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ।
  • পাওয়ার প্লের ৬ ওভারে হায়দ্রাবাদ ১ উইকেট হারিয়ে করে ৩০ রান।
  • ৯.২ ওভারে হায়দ্রাবাদের ৫০ রান পূর্ণ হয়।
  • দ্বিতীয় উইকেটে ৫০ রানের পার্টনারশিপ গড়েন ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। ৪৫ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা।
  • ১৫.৪ ওভারে ১০০ রানের গণ্ডী পেরোয় হায়দ্রাবাদ। ততক্ষণে চার উইকেট পড়ে গিয়েছে। ওয়ার্নার, যুবরাজ, ধাওয়ান ও কেন উইলিয়ামসন সাজঘরে ফিরে গিয়েছেন।
  • শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

কলকাতার ইনিংস

  • বৃষ্টি বিঘ্নিত অবস্থায় তিন ঘণ্টার বেশি খেলা বন্ধ থাকার পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি মেনে খেলা শুরু হয়। সেই অনুযায়ী কলকাতাকে ৬ ওভারে ৪৮ রান করতে হতো।
  • ওপেন করতে নামেন ক্রিস লিন ও রবীন উথাপ্পা। প্রথম বলে সিঙ্গলস নেন গম্ভীর।
  • পরের বলেই ভুবনেশ্বর কুমারকে ছক্কা হাঁকিয়ে পরের বলেই ক্যাচ আউট হন লিন।
  • তারপরের বলেই রান আউট হন ইউসুফ পাঠান। পরের ওভারের প্রথম বলেই ১ রানে আউট হয়ে ফেরেন রবীন উথাপ্পা।
  • কলকাতা তখন ১২/৩ উইকেট অবস্থায় ধুঁকছে। সেখান থেকে নবাগত ইশাঙ্ক জাগ্গিকে নিয়ে খেলা ঘোরান গম্ভীর।
  • ১৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন গৌতম গম্ভীর।
  • কলকাতা ৪ বল বাকী থাকতেই ৭ উইকেটে ম্যাচ জেতে।
{promotion-urls}
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+