IPL 10 : বাংলার ঋদ্ধিমানের অপরাজিত ৯৩, মু্ম্বইকে হারিয়ে প্লে অফ জমিয়ে দিল পাঞ্জাব

প্লে অফের অঙ্ক আরও জমিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বইকে তাদের ঘরের মাঠে ৭ রানে হারিয়ে প্লে অফে ভেসে রইল গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা।

প্লে অফের অঙ্ক আরও জমিয়ে দিল কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বইকে তাদের ঘরের মাঠে ৭ রানে হারিয়ে প্লে অফে ভেসে রইল গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা। বাংলার ঋদ্ধিমান সাহার অনবদ্য অপরাজিত ৯৩ রানের সুবাদে মুম্বইয়ের বিরুদ্ধে ২৩০/৩ রান তোলে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২৩ রানে থামল মু্ম্বই। ফলে এখনও মু্ম্বই বাদে কোন তিনটি দল প্লে অফে উঠবে তা পুরোপুরি নির্ধারিত হল না।

এদিন ঘরের মাঠে ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মু্ম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক পার্থিব প্যাটেল। প্রথমে ব্যাট করতে নেমে বিস্ফোরক শুরু করেন এই আইপিএলে প্রথমবার ওপেন করতে নামা ঋদ্ধিমান সাহা। সঙ্গে নামেন মার্টিন গাপটিল।

 IPL 10 : মু্ম্বইকে হারিয়ে প্লে অফ জমিয়ে দিল পাঞ্জাব

একেবারে প্রথম থেকেই সংহার মূর্তি ধারণ করেন দুজনেই। গাপটিল মাত্র ১৮ বলে ৩৬ রান করে আউট হয়ে ফিরলেও ঋদ্ধিমান আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। এদিন তিন নম্বরে নেমে ফের একবার বিস্ফোরক ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল।

মাত্র ২১ বলে ৪৭ রান করে পাঞ্জাব ইনিংসকে গতি দিয়ে যান ম্যাক্সওয়েল। শেষদিকে ঋদ্ধিমানকে সঙ্গ দেন শন মার্শ ও অক্সর প্যাটেল। মার্শ ১৬ বলে ২৫ রান করে আউট হন। অক্সর ১৩ বলে ১৯ রান করেন। অন্যদিকে ঋদ্ধিমান মাত্র ৫৫ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন। ফলে সবমিলিয়ে ২০ ওভারে মাত্র তিন উইকেট খুইয়ে ২৩০ রান বোর্ডে তোলে পাঞ্জাব।

জবাবে রান তাড়া করতে নেমে অসাধারণ শুরু করেন মুম্বই ব্যাটসম্যানরা। পার্থিব প্যাটেল ও লেন্ডল সিমন্স ওভার প্রতি দশ রান করে তুলতে থাকেন। পার্থিব ২৩ বলে ৩৮ রান করে আউট হলে তিন নম্বরে নামেন নীতীশ রানা। তবে এদিন তিনি রান পাননি। মাত্র ১২ রান করে অক্সর প্যাটলের বলে ফেরেন।

চার নম্বরে নামা অধিনায়ক রোহিত শর্মাও (৫ রান) এদিন রান পাননি। একটা সময়ে নয় রান প্রতি ওভারে নেমে গিয়েছিল মুম্বইয়ের রান রেট। তবে সেখান থেকে ফের মুম্বইয়ের রান তোলার গতি বাড়াতে থাকেন সিমন্স ও তাঁরই স্বদেশীয় ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড।

সিমন্স ৩২ বলে ৫৯ রান করে আউট হলে হার্দিক পাণ্ড্যর সঙ্গে মিলে শেষদিকে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন পোলার্ড। ১৬তম ওভারে ম্যাট হেনরির বলে দুজনে মিলে ২৬ রান নেন। তবে হার্দিক মাত্র ১৩ বলে ৩০ রান করে আউট হলেও পোলার্ড আক্রমণ থামাননি। পরে ব্যাট করতে আসা করণ শর্মাও মাত্র ৬ বলে ১৯ রান করে যান।

মুম্বই ব্যাটসম্যানের মারমুখী ব্যাটিংয়ের ফলে শেষ ২ ওভারে বাকী ছিল মাত্র ২৩ রান। শেষ ওভারে বাকী ছিল ১৬ রান। বল করতে আসেন পাঞ্জাবের হয়ে মোহিত শর্মা। তবে অসাধারণ বল করে পাঞ্জাবকে ৭ রানে জয় এনে দেন তিনি। পোলার্ড মাত্র ২৪ বলে অনবদ্য ৫০ রানে অপরাজিত থাকলেও মুম্বইকে ঘরের মাঠে ম্যাচ হারতে হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+