IPL 10 : রান তাড়া করতে নেমে ভেঙে পড়ল গুজরাত ব্যাটিং, বহু প্রতীক্ষিত জয় পাঞ্জাবের

অবশেষে বহু প্রতীক্ষিত জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দুটি ম্যাচে জয়ের পর আইপিএলে সাত নম্বর ম্যাচে এসে গুজরাতের ঘরের মাঠে গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা ম্যাচ জিতল ২৬ রানে।

রাজকোট, ২৩ এপ্রিল : অবশেষে বহু প্রতীক্ষিত জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দুটি ম্যাচে জয়ের পর আইপিএলে সাত নম্বর ম্যাচে এসে গুজরাতের ঘরের মাঠে গ্লেন ম্যাক্সওয়েলের ছেলেরা ম্যাচ জিতল ২৬ রানে। এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথমে ব্যাট করে পাঞ্জাব করে ৭ উইকেটে ১৮৮ রান। জবাবে গুজরাত নির্ধারিত ২০ ওভারে ১৬২/৭ রানে থেমে যায়।

এদিন ঘরের মাঠে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক সুরেশ রায়না। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। নাথু সিংয়ের বলে মনন ভোহরা মাত্র ২ রানে আউট হয়ে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে ভালো পার্টনারশিপ গড়েন হাশিম আমলা ও শন মার্শ।

IPL 10 : গুজরাতকে হারিয়ে বহু প্রতীক্ষিত জয় পাঞ্জাবের

আগের ম্যাচে শতরানের পর এদিন ৪০ বলে ৬৫ রান করেন আমলা। অন্যদিকে শন মার্শ ২৪ বলে ৩০ রান করেন। চার নম্বরে নামা ম্যাক্সওয়েল ১৮ বলে ৩১ রান, অক্সর প্যাটেলের ১৭ বলে ৩৪ রান ও ঋদ্ধিমান সাহাক ৫ বলে ১০ রানের সৌজন্যে ২০ ওভারে ১৮৮/৭ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। ব্রেন্ডন ম্যাককুলাম (৬ রান) তাড়াতাড়ি ফিরে গেলে দ্বিতীয় উইকেটে অ্যারন ফিঞ্চকে (১৩ রান) সঙ্গে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ গড়েন সুরেশ রায়না। তবে তিনি ২৪ বলে ৩২ রান করে ফিরে গেলে গুজরাত ব্যাটিং খেই হারিয়ে ফেলে।

একদিকে দীনেশ কার্তিক দাঁড়িয়ে থাকলেও অন্যদিক থেকে রবীন্দ্র জাদেজা (৯), ডোয়েন স্মিথ (৪), আকাশদীপ নাথ (১) কেউ রান পাননি। অ্যান্ড্রু টাই ১২ বলে ২২ রানের ইনিংস খেলে চেষ্টা করলেও সন্দীপ শর্মার ইয়র্কারে বোল্ড হয়ে তাঁকে ফিরিয়ে গুজরাতের জেতার আশা ক্ষীণ হয়ে আসে।

একদিকে দীনেশ কার্তিক ৫৮ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ২০ ওভার শেষে গুজরাত রানে থামে। পাঞ্জাব ম্যাচ জেতে ২৬ রানে।

এদিনের জয়ের ফলে ৭ ম্যাচে ৩ নম্বর জয় পেল পাঞ্জাব। অন্যদিকে গুজরাত ফের হেরে ৭ ম্যাচে ২টি জয়েই লিগ তালিকায় সবার শেষে পড়ে রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+