আইপিএলের ১০ বছর : বোলারদের সেরা ১০ বোলিং পরিসংখ্যান
দেশ-বিদেশের খেলোয়াড়রা নিজের দুরন্ত প্রদর্শনে সকলের মন ভরিয়ে দিয়েছেন। শুধু ব্য়াটসম্যানের মারা চার ছয় নয়, বোলারদের উইকেট নেওয়াও দর্শকদের মন ভরায়।
বেঙ্গালুরু, ১৯ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিশ্চিতভাবে ক্রিকেটের দুনিয়ায় সবচেয়ে বড় বিনোদনের রসদ। এই বছর দশে পা দিল আইপিএল।
২০০৮ সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হল তখন ক্রিকেট প্রেমীদের আর দেখে কে। স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। যারা মাঠে যেতে পারেননি তারা একেবারে সেঁটে গিয়েছেন টিভির সামনে।

আইপিএলের প্রথম ম্যাচ হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল বেঙ্গালুরুতে। দেশ-বিদেশের খেলোয়াড়রা নিজের দুরন্ত প্রদর্শনে সকলের মন ভরিয়ে দিয়েছেন। শুধু ব্য়াটসম্যানের মারা চার ছয় নয়, বোলারদের উইকেট নেওয়াও দর্শকদের মন ভরায়।
আর তাই একঝলকে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্যান।
১. সোহেল তাহির (রাজস্থান) - ৪ ওভারে ১৪ রানে ৬ উইকেট, ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৪ মে, ২০০৮
২. আদম জাম্পা (পুনে) - ৪ ওভারে ১৯ রানে ৬ উইকেট, ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। ১০ মে, ২০১৬
৩. অনিল কুম্বলে (ব্যাঙ্গালোর) - ৩.১ ওভারে ৫ রানে ৫ উইকেট, ম্যাচ ছিল রাজস্থানের বিরুদ্ধে - ১৮ এপ্রিল, ২০০৯
৪, ইশান্ত শর্মা (ডেকান চার্জার্স) - ৩ ওভারে ১২ রানে ৫ উইকেট, ম্যাচ ছিল কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে - ২৭ এপ্রিল, ২০১১
৫. লসিথ মালিঙ্গা (মুম্বই) - ৩.৪ ওভারে ১৩ রান দিয়ে ৫ উইকেট, ম্যাচ ছিল দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে, ১০ এপ্রিল, ২০১১
৬. রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস) - ৪ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট, ম্যাচ ছিল ডেকান চার্জার্সের বিরুদ্ধে, ৭ এপ্রিল, ২০১২
৭. জেমস ফকনার (রাজস্থান) - ৪ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট, ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, ১৭ মে, ২০১৩
৮. অমিত মিশ্র (দিল্লি) - ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট, ম্যাচ ছিল ডেকান চার্জার্সের বিরুদ্ধে। ১৫ মে, ২০০৮
৯. অ্যান্ড্রু টাই (গুজরাত লায়ন) - ৪ ওভারে ১৭ রানে ৫ উইকেট, ম্যাচ ছিল রাইজিং সুপারজায়েন্টের বিরুদ্ধে, ১৪ এপ্রিল, ২০১৭
১০. হরভজন সিং (মুম্বই ইন্ডিয়ান্স) - ৪ ওভারে ১৮ রানে ৫ উইকেট, ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, ২২ এপ্রিল, ২০১১












Click it and Unblock the Notifications