আইপিএল ১০ : 'দুর্বল' ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় গুজরাতের

গুজরাতের কাছেও হেরে নক আউট থেকে ছিটকে যাওয়ার পথটাই প্রশস্ত করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ উইকেটে সহজ জয় পেল গুজরাত।

বেঙ্গালুরু, ২৭ এপ্রিল : গুজরাতের কাছেও হেরে নক আউট থেকে ছিটকে যাওয়ার পথটাই প্রশস্ত করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ উইকেটে সহজ জয় পেল গুজরাত।

এই নিয়ে টানা তিন ম্যাচে ডাহা ফেল ব্যাঙ্গালোরের ত্রয়ী ব্যাটিং শক্তি। ২৩ রানে ব্যাঙ্গালোরের ৩ উইকেট হারানোর পর মনে হচ্ছিল হয়তো নিজেদের ৪৯ রানে অল আউট হওয়ার রেকর্ড নিজেরাই ভেঙে দেবে ব্যাঙ্গালোর। তবে কেদার যাদবের ১৮ বলে ৩১ এবং পবন নেগির ১৯ বলে ৩২ রানে ভর করে তাও ১৩৪ রানে পৌঁছয় ব্যাঙ্গালোর।

আইপিএল ১০ : 'দুর্বল' ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় গুজরাতের

১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮ রানের মাথায় গুজরাতের প্রথম উইকেট যায়। ২২ রানের মাথায় আউট হয়ে যান ম্যাককালামও। সেখান থেকে সুরেশ রায়না ও অ্যারন ফিঞ্চ যেভাবে খেলা সামলালেন তা অনবদ্য। ৩৪ বলে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফিঞ্চ। যদিও শেষে এসে আউট হয়ে যান। সুরেশ রায়না ৩০ বলে ৩৪ রান করেছেন।

এদিন গুজরাতের বোলিংয়ের বিষয়ে আলাদা করে বলা যায় অ্যান্ড্রু টাই এদিন ৪ ওভারে ১২ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এছাড়াও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন।মাঠে গুজরাতের যে চনমনে ভাব ছিল তা কোথাও যেন ফিকে ছিল ব্যাঙ্গালোরের ক্ষেত্রে। তাই এদিন প্রথম থেকে শেষ পর্যন্ত চালকের আসনে ছিল গুজরাতই কোথাও মাথা তুলে দাঁড়াতে দেয়নি ব্যাঙ্গালোরকে।

তবে হয়তো সুরেশ রায়না যদি একটু চতুরতার সঙ্গে বোলারদের ব্যবহার করতেন তাহলে হয়তো আরও ২০-৩০ কম রানেই আটকে রাখা যেত ব্যাঙ্গালোরকে। কিংবা ২০ ওভার পর্যন্ত টিকতেই পারত না ব্যাঙ্গালোর। কিন্তু তা হয়নি। যদিও এদিন গুজরাতের হয়ে সমস্ত ত্রুটি ঢেকে দিয়ে অ্যারন ফিঞ্চ। এদিন ৬ টি ছক্কা মেরে ব্যাঙ্গালোরের মাঠে ঝড় তোলেন গুজরাতের এই বিদেশী তারকা।

এদিনের ম্যাচের পর ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল গুজরাত। সেখানে ৬টি ম্যাচে হেরে ৭ নম্বরে নেমে এল ব্যাঙ্গালোর। গত ৯ বছরে এত খারাপ প্রদর্শন আগে করেনি ব্যাঙ্গালোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+