IPL ফাইনালে পুনের প্রথম একাদশে কী চমক থাকছে? জেনে নিন ফটো ফিচারে
আইপিএল ফাইনালে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই দেওয়ার জায়গায় রয়েছে পুনে। মহারাষ্ট্র ডার্বি জিততে কারা থাকবেন পুনের প্রথম একাদশে, তা জেনে নেওয়া যাক একনজরে।
আইপিএলে দ্বিতীয় বছর নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে খেলতে নেমেই একেবারে ফাইনালে পৌঁছে গিয়েছে স্টিভ স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্টস। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে অলআউট খেলতে মরিয়া পুনে। প্রথমবার আইপিএলে ওঠায় হারানোর কিছু নেই স্মিথের দলের। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির মতো খেলোয়াড় দলে থাকায় শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই দেওয়ার জায়গায় রয়েছে পুনে। এই অবস্থায় মহারাষ্ট্র ডার্বি জিততে কারা থাকবেন পুনের প্রথম একাদশে, তা জেনে নেওয়া যাক একনজরে।

অজিঙ্ক রাহানে
রাহানে এই মরশুমে একেবারেই ফর্মে নেই। তবে তিনি বড় ম্যাচের খেলোয়াড়। মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে উঠলে পুনে দলের ব্যাটিং অন্য উচ্চতায় পৌঁছবে। রাহানে রান পেলে লোয়ার মিডল অর্ডার অনেক খোলা মনে খেলতে পারবে।

রাহুল ত্রিপাঠী
আইপিএলের এবছরের আবিষ্কার রাহুল ত্রিপাঠী। পুনের হয়ে ওপেন করতে নেমে এখনও পর্যন্ত ৩৮৮ রান করেছেন রাহুল। রাহানেতাঁকে সঙ্গ দিতে পারলে মুম্বইয়ের বিরুদ্ধে রাহুলের ব্যাট পুনেকে নিশ্চিন্ত করতে পারে।

স্টিভ স্মিথ
পুনের হয়ে এই মরশুমে সবচেয়ে বেশি রান করেছেন স্মিথই। ব্যাটিংয়েও প্রধান ভরসা তিনিই। এদিনও ব্যাট হাতে জ্বলে উঠলে পুনেকে থামানো সহজ হবে না।

এমএস ধোনি
এই আইপিএলে সেভাবে ফর্মে ছিলেন না ক্যাপ্টেন কুল। তবে কোয়ালিফায়ার ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত খেলেছেন। তার আগে শুধুমাত্র একটি ম্যাচে ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন মাহি। ফাইনালে বেন স্টোকসের অনুপস্থিতিতে ধোনিকেই দায়িত্ব নিয়ে মিডল অর্ডারে খেলতে হবে।

মনোজ তিওয়ারি
পুনের মিডল অর্ডারে এবছর সবচেয়ে ধারাবাহিক ভালো খেলে আসছেন মনোজ তিওয়ারি। বাংলার এই ক্রিকেটার যতটুকু সুযোগ পেয়েছেন নিজেকে নিংড়ে দিয়েছেন। মনোজের ব্যাটিং অন্যতম বড় ভরসা স্মিথের। কোয়ালিফায়ার ম্যাচেও মুম্বইয়ের বিরুদ্ধে মনোজের অর্ধশতরানের সুবাদে ম্যাচ জিততে সুবিধা হয়েছে পুনের।

লকি ফার্গুসন
নিউ জিল্যান্ডের লকি ফার্গুসন এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ৩টি উইকেট নিয়েছেন। বেন স্টোকসের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তিনি। নিজেকে ফাইনালে কতটা প্রমাণ করতে পারেন সেটাই দেখার।

ড্যান ক্রিশ্চিয়ান
ড্যান ক্রিশ্চিয়ানের অলরাউন্ড পারফরম্যান্স ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে পুনের অ্যাডভান্টেজ হতে পারে। ব্যাট হাতে সেভাবে সুযোগ না পেলেও বল হাতে ভালোই পারফর্ম করেছেন ক্রিশ্চিয়ান। বল হাতে গুরুত্বপূর্ণ চার ওভার ও ব্যাট হাতে তাড়াতাড়ি রান করা ক্ষমতা রাখেন ক্রিশ্চিয়ান।

শার্দুল ঠাকুর
যুব এই ভারতীয় পেসার এই আইপিএলে যতটুকু সুযোগ পেয়েছেন তা কাজে লাগিয়েছেন। এই ম্যাচেও বল হাতে তিনি কার্যকর ভূমিকা নিতে পারেন।

অ্যাডাম জাম্পা
দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির দেশে ফিরে যাওয়ায় পুনে দলের স্পিন বোলিংয়ের ভার অ্যাডাম জাম্পার উপরে এসে পড়েছে। জাতীয় দলের হয়ে খেলতে তাহির দেশে ফিরে গিয়েছেন। পুনের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির মধ্যে তাহির ছিলেন। আগের ম্যাচে জাম্পাকে মাত্র ১ ওভার বল দেন স্মিথ। ফলে তাহিরের জায়গায় জাম্পা এদিন কতটা ভালো করেন তাই এখন দেখার।

ওয়াশিংটন সুন্দর
তরুণ এই ভারতীয় স্পিনার পুনের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলছেন। সুন্দরের উচ্চতা বেশি হওয়ায় তা বড় অ্যাডভান্টেজ তাঁর বোলিংয়ের। এবং রান আটকানোতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে একা হাতে দলকে ম্যাচ জিতিয়েছেন। এদিন তিনি কতটা ভালো করেন তাঅ এখন দেখার।

জয়দেব উনাদকাট
এই মরশুমে পুনের সবচেয়ে সফল বোলার উনাদকাট। মাত্র ১১টি ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছেন তিনি। পুনের বোলিংয়ের ভার একার কাঁধে নিয়ে ফাইনালে তিনি মুম্বইকে কতটা চাপে ফেলতে পারেন সেটাই এখন দেখার।
{promotion-urls}
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications