(প্রিভিউ) IPL এলিমিনেটর ম্যাচ : আজ সম্মুখ সমরে কলকাতা-হায়দ্রাবাদ
এদিন বুধবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আইপিএলের প্লে অফ এলিমিনেটর ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন যে দল হারবে তাদের প্লে অফ থেকে বিদায় নিতে হবে।
আইপিএলের প্লে অফ এলিমিনেটর ম্যাচ খেলতে এদিন বুধবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি দ্বৈরথে নামছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন যে দল জিতবে তাঁদের আর একটি এলিমিনেটর খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। আর যে দল হারবে তাদের প্লে অফ থেকে বিদায় নিতে হবে।
এই মরশুমে হায়দ্রাবাদ অসাধারণ খেলেছে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে। ওয়ার্নার ও শিখর ধাওয়ান জুটিই মূলত হায়দ্রাবাদ ব্যাটিংকে গোটা মরশুমে টেনে নিয়ে গিয়েছেন। লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে ওয়ার্নার একেবারে প্রথমে ও ধাওয়ান প্রথম পাঁচে রয়েছেন।

তবে বাকী ব্যাটসম্যানরা সেভাবে জ্বলে উঠতে পারেননি। মিডল অর্ডারে যুবরাজ সিং একটিইমাত্র ম্যাচে অর্ধশতরান করেছেন। বাকী সেভাবে উল্লেখযোগ্য সাফল্য নেই। ফলে ব্যাটিংয়ে হায়দ্রাবাদের মূল ভরসা ওপেনিং জুটিই।
বোলিংয়ে অসাধারণ বৈচিত্র্য রয়েছে হায়দ্রাবাদের। এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণ তাঁদেরই। ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, মহম্মদ সিরাজ, রশিদ খান, মোয়েস এনরিকেস-এর মতো বোলার রয়েছেন দলে। ফলে যেকোনও বিপক্ষকেই বোলিং দিয়ে ধরাশায়ী করার ক্ষমতা রয়েছে হায়দ্রাবাদের।
এদিকে কলকাতার বোলিংও খুব একটা খারাপ নয়। উমেশ যাদব, অঙ্কিত রাজপুত, কুলদীপ যাদব, কলিন ডি গ্র্যান্ডহোম, সুনীল নারিনকে নিয়ে গড়া বোলিং অ্যাটাক এই মরশুমে দারুণ ছন্দে রয়েছে। প্রায় প্রতি ম্যাচেই ভালো বোলিং করেছে। একটিমাত্র ম্যাচে এই হায়দ্রাবাদের সঙ্গেই দুশো রান খেয়েছে কেকেআর।
তবে ব্যাটিংয়ে কলকাতার বড় নাম থাকলেও উপরের দিকে ২-৩ জন বাদে কেউ সেভাবে রান পাচ্ছেন না। বিশেষ করে মিডল ও লোয়ার মিডল অর্ডারে পরপর উইকেট পড়ে গিয়ে চাপে পড়ে যাচ্ছে কলকাতা। উপরের দিকে ক্রিস লিন, গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা আউট হলেই দল চাপে পড়ে যাচ্ছে। সেখান থেকে দলকে টেনে তুলতে পারছেন না মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান বা কলিন ডি গ্র্যান্ডহোমরা। এই অবস্থা কাটাতে না পারলে হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় সমস্যায় পড়বে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্স
গৌতম গম্ভীর (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, পীযূষ চাওলা, নাথন কুল্টার-নাইল, কলিন ডি গ্র্যান্ডহোম, ঋষি ধাওয়ান, সায়ন ঘোষ, শাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, কুলদীপ সিং, ক্রিস ওকস, ক্রিস লিন, সুনীল নারিন, মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, অঙ্কিত রাজপুত, সূর্যকুমার যাদব, রবীন উথাপ্পা, উমেশ যাদব
সানরাইজার্স হায়দ্রাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোয়েস এনরিকেস, দীপক হুডা, ক্রিস জর্ডন, সিদ্ধার্থ কউল, ভুবনেশ্বর কুমার, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, মহম্মদ নবি, মহম্মদ সিরাজ, তন্ময় আগরওয়াল, রিকি ভুঁই, বিপুল শর্মা, বেন কাটিং, শিখর ধাওয়ান, একলব্য দ্বিবেদী, মুস্তাফিজুর রহমান, আশিস নেহরা, নমন ওঝা (উইকেটকিপার), রশিদ খান, বিজয় শঙ্কর, বারিন্দর স্রন, প্রবীণ তাম্বে, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications