IPL 10 : হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিল লিগ টেবলের লাস্ট বয় দিল্লি

হায়দ্রবাদের করা ১৮৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে থাকতেই ঘরের মাঠে ৫ বল বাকী থাকতে জয় নিশ্চিত করে দিল্লি। কোরি অ্যান্ডারসন ২৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

নয়াদিল্লি, ২ মে : লিগ তালিকায় একেবারে শেষে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে প্লে অফে উঠতে হলে এদিনের ম্যাচ ধরে বাকী সবকটি ম্যাচ জিততে হতো। না হলে এবারের মতো আইপিএল অভিযান হয়ত শেষ হয়ে যেত। সেই অবস্থা থেকে হায়দ্রাবাদ ম্যাচে দিল্লিকে ম্যাচে ফেরালেন ভারতীয় তরুণ ব্যাটসম্যানরা। তারপর সেখান থেকে দিল্লিকে জয় এনে দিলেন কোরি অ্যান্ডারসন।

১৮৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে নিয়ে ঘরের মাঠে ৫ বল বাকী থাকতে জয় নিশ্চিত করে দিল্লি। কোরি অ্যান্ডারসন ২৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। তাঁকে সঙ্গে দেন ক্রিস মোরিস (৭ বলে ১৫ অপরাজিত)। এছাড়া দিল্লির হয়ে সঞ্জু স্যামসন (২৪ রান), করুণ নায়ার (৩৯ রান), ঋষভ পান্থ (৩৪ রান), শ্রেয়স আইয়ার (৩৩ রান) তার আগে ভালো ব্যাট করে দিল্লিকে ম্যাচে টিকিয়ে রাখেন।

IPL 10 : হায়দ্রাবাদকে ৬ উইকেটে হারিয়ে দিল দিল্লি

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির হয়ে এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো করুণ নায়ার। প্রথমে ব্যাট করতে নেমে এদিনও অসাধারণ শুরু করেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। মাত্র ৫ ওভারে বোর্ডে ৫০ রান তুলে ফেলেন দুজনে।

তবে ষষ্ঠ ওভারে বল করতে নেমে মহম্মদ শামির অসাধারণ ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন ওয়ার্নার (২১ বলে ৩০ রান)। এরপর দলের ৭৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। শিখর ধাওয়ান ১৭ বলে ২৮ রান করে অমিত মিশ্রর বলে ক্যাচ দিয়ে ফেরেন।

তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন এদিন রান করলেও মারকাটারি ব্যাটিং করতে পারেননি। তিনি ২৪ বলে ২৪ রান করেন। চার নম্বরে নামা যুবরাজ সিং প্রথমদিকে ক্রিজে জমতে কিছুটা সময় নেন। শেষদিকে স্লগ ওভার শুরুর আগে বাউন্ডারি লাইনে যুবির ক্যাচ ফেলেন সঞ্জু স্যামসন।

এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠেন যুবরাজ। শেষ পাঁচ ওভারে মোয়েস এনরিকেসকে (১৮ বলে ২৫ রান অপরাজিত) সঙ্গে নিয়ে ৭০ এর বেশি রান যোগ করেন। যুবি নিজে মাত্র ৪১ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এদিনে জয়ের ফলে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শেষ থেকে ৬ নম্বরে উঠে এল দিল্লি। অন্যদিকে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ ৩ নম্বরেই রইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+