IPL 10 : শ্রেয়স আইয়ারের অনবদ্য ৯৬ রান, গুজরাতকে হারাল দিল্লি

প্লে অফে উঠতে না পারলেও ঘরের মাঠে গুজরাত লায়ন্সকে ১৯৬ রান তাড়া করে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস।

প্লে অফে উঠতে না পারলেও ঘরের মাঠে গুজরাত লায়ন্সকে ১৯৬ রান তাড়া করে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। এদিন প্রথমে ব্যাট করে গুজরাত ৫ উইকেটে ১৯৫ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে শ্রেয়স আইয়ারের অনবদ্য ৯৬ রানের সুবাদে ২ উইকেটে ম্যাচ জিতল দিল্লি।

এদিন ঘরের মাঠে টসে জিতে গুজরাত লায়ন্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি ডেয়ারডেভিলস। প্রথমে শুরুটা ভালো হয়নি গুজরাতের। ডোয়েন স্মিথ মাত্র ৮ রানে আউট হয়ে ফেরেন। দ্বিতীয় উইকেটও খুব তাড়াতাড়ি পড়ে যায়। ৬ রান করে আউট হন সুরেশ রায়না।

IPL 10 : ঋষভ পান্থের অনবদ্য ৯৬ রান, গুজরাতকে হারাল দিল্লি

দিল্লির তৃতীয় উইকেটও তাড়াতাড়ি পড়ে যায়। ইশান কিষণ ২৫ বলে ৩৪ রান করে আউট হন। তবে এরপরে অনবদ্য পার্টনারশিপ গড়েন দীনেশ কার্তিক ও অ্যারন ফিঞ্চ। জুটিতে দুজনে ৯২ রান তোলেন। কার্তিক ২৮ বলে ৪০ রানে আউট হলেও অ্যারন ফিঞ্চ মাত্র ৩৯ বলে ৬৯ রান করে ফেরেন। সবমিলিয়ে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৫ রান করে গুজরাত।

জবাবে রান তাড়া করতে নেমে প্রথমে সঞ্জু স্যামসন (১০ রান) ও ঋষভ পান্থের (৪ রান) উইকেট হারায় দিল্লি। তবে তৃতীয় উইকেটে বিস্ফোরক পার্টনারশিপ গড়েন করুণ নায়ার ও শ্রেয়স আইয়ার। তবে করুণ নায়ার বেশিক্ষণ টেঁকেননি। ১৫ বলে ৩০ রান করে আউট হন। তবে শ্রেয়স একার কাঁধে দিল্লিকে টানেন।

শ্রেয়স আইয়ার শেষ ওভারে ৯৬ করে যখন আউট হন তখনও ৫ বলে ৭ রান বাকী। তবে নয় নম্বরে নামা অমিত মিশ্র পরপর দুই বলে দুটি চার মেরে দিল্লিকে তিন বল বাকী থাকতে জিতিয়ে দেন মিশ্র। এদিন মার্লন স্যামুয়েলস, কোরি অ্যান্ডারসনরা রান না পেলেও দিল্লির জিততে বিশেষ অসুবিধা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+