Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 10 : রুদ্ধশ্বাস ম্যাচে ২০৯ রান তাড়া করে গুজরাতকে ৭ উইকেটে হারাল দিল্লি

ঘরের মাঠে দুই ভারতীয় তরুণ তুর্কির ব্যাটিং বিস্ফোরণের সুবাদে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস।

নয়াদিল্লি, ৫ মে : ঘরের মাঠে দুই ভারতীয় তরুণ তুর্কির ব্যাটিং বিস্ফোরণের সুবাদে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। প্রথমে ব্যাট করে গুজরাত ৭ উইকেটে ২০৮ রান করে। জবাবে ১৫ বল বাকী থাকতে ৭ উইকেটে জয় পেল দিল্লি।

এদিন ঘরের মাঠে ফিরোজ শাহ কোটলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্রেন্ডন ম্যাককুলামের (১ রান) উইকেট হারায় গুজরাত। কিছুক্ষণের মধ্যে আউট হয়ে ফেরেন ওপেনিংয়ে নামা ডোয়েন স্মিথও (৯ রান)।

IPL 10 : রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে ৭ উইকেটে হারাল দিল্লি

তারপরই তৃতীয় উইকেটে অনবদ্য পার্টনারশিপ গড়ে তোলেন সুরেশ রায়না ও দীনেশ কার্তিক। পাল্টা আক্রমণ করেন দিল্লি বোলারদের। সুরেশ রায়না মাত্র ৪৩ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। অন্যদিকে দীনেশ কার্তিকও মাত্র ৩৪ বলে ৬৫ রান করে যান। তৃতীয় উইকেটে রায়না ও কার্তিক ১৩৩ রান যোগ করেন।

শেষদিকে অ্যারন ফিঞ্চ ১৯ বলে ২৭ রান করেন। রবীন্দ্র জাদেজা ৭ বলে ১৮ রান করেন। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে শেষ হয় গুজরাতের ইনিংস।

গুজরাতের সেট করা বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে বিস্ফোরক শুরু করে দিল্লি ডেয়ারডেভিলসও। অধিনায়ক করুণ নায়ার (১২ রান) শুরুতে আউট হয়ে গেলেও সঞ্জু স্যামসন ও ঋষভ পান্থ বিস্ফোরক ব্যাটিং করে দিল্লিকে লড়াইয়ে ফেরান। দুদিক থেকে ব্যাট হাতে আক্রমণ করে গুজরাত বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন এই দুই তরুণ ভারতীয় ব্যাটসম্যান।

মাঝে একসময়ে মাত্র ৭ ওভারে ১০২ রান যোগ করেন দুজনে। স্যামসন মাত্র ৩১ বলে ৬১ রান করে ফিরলেও অন্যদিকে ঋষভ পান্থ অন্যদিক ধরে রেখেছিলেন। তবে তিনি অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ৪৩ বলে ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলে ঋষভ আউট হন। তবে দিল্লির জেতা আটকায়নি। দিল্লি ১৫ বল বাকী থাকতেই উইকেটে ম্যাচ জেতে।

এদিনের জয়ের ফলে দিল্লি ডেয়ারডেভিলস ১০ ম্যাচে ৪টিতে জয় পেল। অন্যদিকে গুজরাত লায়ন্স ১১টি ম্যাচ খেলে ৬ পয়েন্টে আটকে রইল। ফলে আইপিএলের প্লে অফে ওঠার আশা শেষ হয়ে গেল সুরেশ রায়নার দলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+