আইপিএল ১০ : ক্রিস গেইল থেকে অ্যান্ড্রু সাইমন্ডস- সেরা ১০ ব্যক্তিগত রান!
১০ বছরের জন্মদিনে পা রাখল আইপিএল। এই উপলক্ষে আসুন একঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের সেরা ব্যক্তিগত রান।
২০০৮ সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচনা হল তখন ক্রিকেট প্রেমীদের আর দেখে কে। স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। যারা মাঠে যেতে পারেননি তারা একেবারে সেঁটে গিয়েছেন টিভির সামনে।
আইপিএলের প্রথম ম্যাচ হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল বেঙ্গালুরুতে। তারপর থেকে একের পর এক অনবদ্য ইনিংস উপহার হিসাবে পেয়েছেন দর্শকেরা। আজ ফের ১৮ এপ্রিল। ১০ বছরের জন্মদিনে পা রাখল আইপিএল।
এই উপলক্ষে আসুন একঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের সেরা ব্যক্তিগত রান
১. ক্রিস গেইল (ব্যাঙ্গালোর) - ১৭৫ নট আউট (৬৬ বল, ১৩x৪, ১৭x৬), ২০১৩ সালের ২৩ এপ্রিল, পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলা ছিল।
২. ব্র্যান্ডন ম্যাককালাম (কলকাতা) - ১৫৮ অপরাজিত (৭৩ বল, ১০X৪, ১৩X৬), ২০০৮ সালে ১৮ এপ্রিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ ছিল।
৩. এবি ডিভিলিয়ার্স (ব্যাঙ্গালোর) - ১৩৩ অপরাজিত (৫৯ বল, ১৯X৪, ৪X৬), ২০১৫ সালের ১০ মে মুম্বইয়ের বিরুদ্ধে খেলা ছিল।
৪. এবি ডিভিলিয়ার্স (ব্যাঙ্গালোর) - ১২৯ অপরাজিত (৬২ বল, ৭X৪, ১৩X৬), ২০১৬ সালের ১৪ মে গুজরাতের বিরুদ্ধে খেলা ছিল।
৫. ক্রিস গেইল (ব্যাঙ্গালোর) - ১২৮ অপরাজিত (৬২ বল, ৮X৪, ১১X৬), ২০১২ সালের ১৭ মে দিল্লির বিরুদ্ধে খেলা ছিল।
৬. মুরলী বিজয় (চেন্নাই সুপার কিংস) - ১২৭ (৫৬ বল, ৮X৪, ১১X৬), ২০১০ সালের ৩ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে খেলা ছিল।
৭. বীরেন্দ্র সহবাগ (পাঞ্জাব) - ১২২ (৫৮ বল, ১২X৪, ৪X৬), ২০১৪ সালের ৩০ মে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা ছিল।
৮. পল ভেলথাটি (পাঞ্জাব) - ১২০ অপরাজিত (৬৩ বল, ১৯X৪, ২X৬), ২০১১ সালের ১৩ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা ছিল।
৯. বীরেন্দ্র সহবাগ (দিল্লি) - ১১৯ (৫৬ বল, ১৩X৪, ৬X৬), ২০১১ সালের ৫ মে ডেকান চার্জার্সের বিরুদ্ধে খেলা ছিল।
১০. অ্যান্ডু সাইমন্ডস (ডেকান চার্জার্স) - ১১৭ অপরাজিত (৫৩ বল, ১১X৪, ৭X৬), ২০০৮ সালের ২৪ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা ছিল।












Click it and Unblock the Notifications