(ছবি) আইপিএলের ১০ বছর : আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ১০ খেলোয়াড়
১০ বছরে পা দিল ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। আইপিএলে যে টাকার কমতি নেই তা তো সবাই জানেন। আইপিএল নিলামে যেভাবে কোটি কোটি টাকা দিয়ে খেলোয়াড় কেনা হয়, তা ক্রিকেটপ্রেমীদের চর্চার বিষয়।
নয়াদিল্লি, ২২ এপ্রিল : ১০ বছরে পা দিল ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। আইপিএলে যে টাকার কমতি নেই তা তো সবাই জানেন। আইপিএল নিলামে যেভাবে কোটি কোটি টাকা দিয়ে খেলোয়াড় কেনা হয়, তা ক্রিকেটপ্রেমীদের চর্চার বিষয়।
ভাল খেলোয়াড়কে দলে টানতে কোটি কোটি টাকা ঢালতেও পিছপা হয় না ফ্রাঞ্চাইজি গুলি। ফলে কিছু কিছু খেলোয়াড় তো টুর্নামেন্ট শুরুর আগে থেকেই প্রচারের আলোয় চলে আসেন। তাদের পারফরম্যান্সে সমালোচকদের তীক্ষ্ণ নজর থাকে।
একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের সবচেয়ে দামি ১০ খেলোয়াড়
(খেলোয়াড়দের দামের পরিমাণ টাকার বদলে এখানে ডলারে দেওয়া হল।)

যুবরাজ সিং
স্টাইলিশ বাঁহাতি ব্য়াটসম্যান যুবরাজ সিং কোনও আলাদা করে পরিচয়ের অপেক্ষা রাখেন না। ২০১৫ সালে নিলামে দিল্লি ডেয়ারডেভিলস ২.৬৭ মিলিয়ন ডলার দিয়ে যুবরাজকে কেনা হয়েছিল যা প্রায় ১৬ কোটি টাকার কাছাকাছি।
তার আগে ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২.৩৩ মিলিয়ন ডলার বা ১৪ কোটি টাকা দিয়ে যুবিকে কিনেছিল। কিন্তু পরের বছরই দল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত যুবির জন্য সবচেয়ে বেশি টাকা নিলামে দর হাঁকা হয়েছিল।

গৌতম গম্ভীর
দিল্লির ওপেনার গৌতম গম্ভীরকে ২০১১ সালে চমকে চেওয়া ২.৪ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গম্ভীর। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কও বলা যেতে পারে গম্ভীরকে। ২০১২ ও ২০১৪ সালে দুবার টুর্নামেন্ট সেরা হয়েছে কলকাতা।

বেন স্ট্রোকস
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্ট্রেকসের বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। রাইজিং পুনে সুপারজায়েন্টে ২.১৬ মিলিয়ন ডলার তথা সাড়ে ১৪ কোটি টাকা দিয়ে বেনকে কিনে নেয়। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী বিদেশী খেলোয়াড় এই বেনই।

ইউসুফ পাঠান
বরোদার মারকুটে খেলোয়াড় ইউসুফ পাঠান টি২০ ফরম্যাটের একেবারে যোগ্য খেলোয়াড়। ডানহাতি এই খেলোয়াড়ের জন্য ২০১১ সালে ২.১ মিলিয়ন ডলারের বিনিময়ে ইউসুফকে কিনে নেয় কলকাতা। এর আগে রাজস্থান রয়্যালসের জন্য খেলতেন ইউসুফ।

রবিন উথাপ্পা
কর্নাটকের ওপেনিং ব্যাটসম্যান রবিন উথাপ্পা নিজের আক্রমণাত্মক ব্য়াটিংয়ের জন্য পরিচিত। ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স (এখন এই দল প্রতিযোগীতায় নেই) ২.১ মিলিয়ন ডলার দিয়ে উথাপ্পাকে কিনে নেয়।

দীনেশ কার্তিক
উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক আইপিএলের জনপ্রিয় খেলোয়াড়য তামিলনাড়ুর এই ক্রিকেটার ঘরোয়া খেলায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ২.০৮ মিলিয়ন ডলার দিয়ে দীনেশকে কেনে দিল্লি। পরে ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ১.৭৫ মিলিয়ন ডলার দিয়ে কার্তিককে কেনে।

রোহিত শর্মা
মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটসম্যান রোহিত শর্মা বরাবারই দলের তারকা পারফর্মার থেকেছেন। ২০১১ সালে ২ মিলিয়ন ডলার দিয়ে মুম্বই ইন্ডিয়ান কিনে নেয় রোহিতকে। তার আগে ডেকান চার্জার্সের হয়ে তিনি আইপিএল খেলতেন। তবে এই এখন এই দলের অস্তিত্ব নেই।

রবীন্দ্র জাদেজা
বাঁহাতি বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ২০১২ সালে ২ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। সৌরাষ্ট্রের ক্রিকেটার ঘরে ঘরে পরিচিত। অতি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পান জাদেজা।

ইরফান পাঠান
ফাস্ট বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানকে ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস ১.৯ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয়। দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়াও প্রয়োজনে ব্যাট হাতে বল বাউন্ডারি লাইনের বাইরে বল পাঠাতে পারেন অনায়াসেই।

সৌরভ তিওয়ারি
ঝাড়খণ্ডের বাঁহাতি খেলোয়াড় সৌরভ তিওয়ারিকে ২০১১ সালে চোখ টাটানো ১.৬ মিলিয়ন ডলার দিয়ে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।












Click it and Unblock the Notifications