WFI Elections:নাড্ডার সঙ্গে দেখা করা পরই সুর নরম ব্রিজভূষণের, কুস্তি ফেডারেশেনর জন্য কী পদক্ষেপ নিচ্ছে আইওএ?

বছরের শুরু থেকে শেষ, কুস্তি নিয়ে বিতর্ক অব্যাহত। মাঝের কয়েকমাস থিতিয়ে থাকলেও, নির্বাচনের পরই ফেরই কুস্তিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রবিবার ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করা হয়েছে। এরফলে কুস্তি ফেডারেশনের জটিলতা অব্যাহতই থাকল। এই পরিস্থিতিতে আসরে নামতে হল আইওএ-কেই।

নির্বাচনে জয়ী হওয়ার পরই নিয়ম অনুসারে সভাপতি সঞ্জয় সিংয়ের নেতৃত্বাধীন নতুন কমিটি ফেডারেশেনর দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু কয়েকদিনের মধ্যেই নতুন কমিটিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।এই পরিস্থিতিতে কুস্তি ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য আইওএ-র পক্ষ থেকে একটি অ্যাড হক কমিটি গঠন করা হচ্ছে।

WFI Elections

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুস্তি ফেডারেশনের জন্য আ্যাড হক কমিটি গঠন করা হবে। ক্রীড়া মন্ত্রকের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেই কমিটিই কাজকর্ম পরিচালনা করবে।

সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরই জাতীয় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেছিলেন নতুন সভাপতি সঞ্জয় সিং। কিন্তু সেই ঘোষণার আগে ফেডারেশনের কোনও বৈঠক ডাকা হয়নি। এক্সিকিউটিভ কমিটির সদস্যদেরও জানানো হয়নি। সেই ব্যাপারটাকে সামনে এনেই কমিটি ভেঙে দিয়েছে ক্রীড়ামন্ত্রক। নতুন কমিটিতে ব্রিজভূষণের প্রভাব থাকার অভিযোগ আগেই উঠেছিল।

নতুন কমিটি বরখাস্ত হতেই দ্রুত দিল্লিতে এসে রবিবার দুপুরেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিজভূষণ শরণ সিং। দলের সর্বভারতীয় সভাপতির কাছে নিজের বক্তব্য জানিয়েছেন বিতর্কিত কর্তা ও বিজেপি সাংসদ।

নাড্ডার সঙ্গে সাক্ষাৎ শেষে সুর অনেকটাই নরম করেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, 'সঞ্জয় সিং আমার কোনও আত্মীয় নন। থমকে থাকা প্রতিযোগিতাগুলি যাতে ফের শুরু করা যায়, তা নিশ্চিত করতেই দ্রুত অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপের কথা ঘোষণা করা হয়েছিল। টুর্নামেন্টটি আয়োজনের জন্য হাতে বেশি সময় ছিল না। তাই এমনটি করা হয়েছে।

এমনকি নতুন সভাপতি সঞ্জয় সিংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও উড়িয়ে দিয়েছেন ব্রিজভূষণ। তিনি বলেন, 'আমি ১২ বছর ধরে কুস্তিগিরদের জন্য কাজ করেছি। সময়ই জবাব দেবে আমি ন্যায় করেছি কি না। আমি কুস্তি থেকে অবসর নিয়েছি। কুস্তির সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এখন সরকারের সঙ্গে আলোচনা নতুন কমিটি করবে। এই ঘটনার নেপথ্যে আমার কোনও ভূমিকা নেই।'


এই প্রেক্ষাপটে আন্দোলনকারী কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, 'আমাদের লড়াই মহি‌লাদের জন্য, সরকারের বিরুদ্ধে নয়। আমি আগেই জানিয়েছি তরুণ প্রজন্মের কুস্তিগীররা যাতে ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+