ভারতীয় ক্রিকেটাররা স্বার্থপর! ওরা নিজের জন্য সেঞ্চুরি করত, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন পাক অধিনায়কের

ভারতীয় ক্রিকেটাররা স্বার্থপর! ভারতীয়রা নিজের জন্য সেঞ্চুরি করত, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন পাক অধিনা

বিশ্বজুড়ে করোনা থাবার মাঝে শোয়েব আখতার যখন ভারত-পাকিস্তানের মধ্য ক্রিকেট সিরিজ খেলা নিয়ে প্রস্তাব দিচ্ছেন, তখনই ভারতীয় ক্রিকেটারদের 'স্বার্থপর' বলে কটাক্ষ করলেন ইনজামাম উল হক।

ইনজির কটাক্ষ

ইনজির কটাক্ষ

প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক, ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। ভারতীয় ব্যাটসম্যানদের স্বার্থপর বলে কটাক্ষ করেছেন ইনজি। ভারতীয় ক্রিকেটাররা দেশের জন্যে নয়, নিজেদের রেকর্ডের জন্য খেলতেন বলে ইনজি এক ইউটিউব শোয়ে মন্তব্য করেন। ভারতীয় ক্রিকেটাররা দলে নিজেদের জায়গা ধরে রাখার জন্য খেলতেন বলে ইনজি অভিযোগ করেছেন।

ইনজামামের মন্তব্য

ইনজামামের মন্তব্য

ইউটিউবে এক ভিডিয়োয় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেন ইনজামাম। দুই প্রাক্তন অধিনায়কের সেই আড্ডাতেই ভারতীয় ক্রিকেটাররা নিজের জন্য ক্রিকেট খেলে বলে ইনজি মন্তব্য করেছেন। ভিডিওতে ইনজামাম বলেন, ' আমাদের সময় ভারতের অনেক শক্তিশালী দল ছিল। কাগজেকলমে ওদের ব্যাটিং আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা সবসময়ই দেশের জন্য খেলেছে। স্কোরবোর্ডে ব্যাক্তিগত রান দেখে খেলেনি। ব্যাটসম্যানরা ৩০-৪০ রানও করলে সেটা দলের জন্য করেছে। সেখানেই ভারতীয় নিজেদের ব্যক্তিগত রেকর্ডের জন্য সেঞ্চুরি করত। ভারত ও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এই পার্থক্য দেখে এসেছি। '

ইনজির টার্গেটে কারা

ইনজির টার্গেটে কারা

প্রসঙ্গত বিতর্কিত মন্তব্য ইনজি ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগের ক্রিকেটারদের টার্গেট করেছেন বলা যায়। ১৯৯১ সালে ইনজি ওয়ানডে ক্রিকেটে অভিষেক করেন, ১৯৯২ থেকে টেস্ট খেলছেন। ২০০৭ সালে ক্রিকেট থেকে সন্ন্যাস নেন। এই সময়কালের মধ্যে ভারতের তারকা ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই সচিন-সৌরভ , দ্রাবিড়-লক্ষ্মণদের নাম করতে হবে। এছাড়া এই সময় পাকিস্তানের বিরুদ্ধে খেলা ভারতীয় তারকাদের ব্যাটসম্যানদের মধ্যে বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংরা দারুণ সফল ছিলেন।

ইনজি মন্তব্য ঘিরে বিতর্ক

ইনজি মন্তব্য ঘিরে বিতর্ক

স্বাভাবিকভাবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের এমন মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা প্রবল সমালোচনা করেছেন। অনেকেই বিশ্বকাপে ভারতের সামনে পাকিস্তানে কতবার হেরেছে সেই রেকর্ড খুলে দেখার মন্তব্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+