Champions Trophy: বিরাট অঙ্কের পুরস্কার ঘোষণা আইসিসির, চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা? জানুন বিস্তারিত
মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর ওডিআই ফর্ম্যাটে আইসিসির মেগা ইভেন্ট এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার এই টুর্নামেন্টের জন্য ঘোষিত হল পুরস্কার মূল্য।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী দল পাবে ২০.০৮ কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১০.০৪ কোটি টাকা। সেমিফাইনালে উঠা চার দল পাবে ৫.২ কোটি টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দল গুলি পাবে ৩ কোটি টাকা করে। সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দলগুলি পবে ১.২কোটি। এর পাশাপাশি প্রতিটি ম্যাচ খেলার জন্য দলগুলি পাবে ২৯ লক্ষ টাকা। এই টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকেই ১ লক্ষ ২৫ হাজার ডলার করে দেবে আইসিসি। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলির জন্যেও থাকবে ্আর্থিক পুরস্কার।

২০১৭ সালের থেকে এবার পুরস্কার মূল্যের পরিমাণ ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবার মোট পুরস্কার মূল্যের পরিমাণ ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। গতবার এই পুরস্কার মূল্যের পরিমাণ ছিল ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। কয়েক মাস আগেই আইসিসি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। ক্ষমতায় আসার পরই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরস্কার মূল্যের পরিমাণ বৃদ্ধি করলেন।
২০১৭ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে একদিনের ফর্ম্যাটে। ৫০ ওভারের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এর আগে একদিনের বিশ্বকাপে দেখা গিয়েছে ওডিআই ক্রিকেটের জনপ্রিয়তা কমেনি।
জয় শাহ জানিয়েছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। এই টুর্নামেন্ট ওডিআই ক্রিকেটের মহিমাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে এবং জনপ্রিয়তা বৃদ্ধি করতে সাহায্য করবে। উল্লেখ্যযোগ্য ভাবে টুর্নামেন্টের পুরস্কারমূল্যও বৃদ্ধি করা হয়েছে।
এই টুর্নামেন্টের টুর্নামেন্টের ভেন্যু নিয়ে অনেক জটিলতা হয়েছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে। ১৯৯৭ সালের পর কোনও আইসিসি ইভেন্ট হতে চলেছে পাকিস্তানের মাটিতে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জৌলুস কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল এই টুর্নামেন্টেও ফেভারিটের তকমা নিয়েই খেলতে নামবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে কিছুটা হলেও জৌলুস কমতে পারে এই মেগা ইভেন্টের। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। এমনকি ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে দুবাইতেই।












Click it and Unblock the Notifications