IPL 2022: দুই কিংসের দ্বৈরথে একাধিক নজির স্পর্শের হাতছানি ধোনি-জাডেজা-ময়াঙ্কের সামনে
IPL 2022: দুই কিংসের দ্বৈরথে একাধিক নজির স্পর্শের হাতছানি ধোনি-জাডেজা-ময়াঙ্কের সামনে
চলতি আইপিএল-এ প্রথম জয়ের খোঁজে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলা হয়ে গেলেও জয়ের দেখা পায়নি নয়া অধিনায়ক রবীন্দ্র জাডেজার নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস জয় দিয়ে অভিযান শুরু করলেও শেষ ম্যাচে হেরে গিয়েছে পাঞ্জাব। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এই ম্যাচে দুই দলের মধ্যে হতে চলা এই ম্যাচে একাধিক নজির তৈরি হতে পারে। এক নজরে দেখে নিন দুই কিংসের লড়াইয়ে কোন কোন নজির তৈরি হতে পারে বাণিজ্যনগরী এই মাঠে।

সিএসকের জার্সিতে এক হাজার রানের সামনে দাঁড়িয়ে ব্র্যাভো:
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এই ম্যাচে এক হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে ডোয়েন ব্র্যাভো সামনে। এক হাজার রান করতে তার প্রয়োজন ১৮ রান। এই ম্যাচে ১৮ বা তার বেশি রান করতে পারলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ফ্রাঞ্চাইজির জার্সিতে হাজারের বেশি রান এবং একশোর বেশি উইকেট সংগ্রহের নজির গড়বেন তিনি।

পাঞ্জাবের হয়ে পঞ্চাশতম ম্যাচটি খেলতে নামছেন ময়াঙ্ক আগারওয়াল:
পাঞ্জাব কিংসের জার্সিতে এটিই হতে চলেছে ময়াঙ্ক আগারওয়ালের ৫০ নম্বর ম্যাচ। এই ম্যাচে তিনি যদি অর্ধশতরান করতে পারেন তা হলে টি-২০ কেরিয়ারে চার হাজার রান পূর্ণ করবেন।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাবের রেকর্ড:
এর আগে মাত্র এক বারই ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আইপিএল-এর ম্যাচে মাঠে নেমেছে পাঞ্জাব কিংস, তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্স সেই ম্যাচে চার উইকেটে পরাজিত করেছিল প্রীতি জিন্টার দলকে।

চেন্নাই বনাম পাঞ্জাব শেষ পাঁচ ম্যাচে জয়ের অঙ্ক:
এই দুই দলের শেষ পাঁচ ম্যাচের একটা অদ্ভূদ পরিসংখ্যান রয়েছে। এই দুই দলের শেষ পাঁচ সাক্ষাতে প্রথমে ব্যাটিং করা দল কখনও জেতেনি। রানা তাড়া করতে নেমে চেন্নাই তিন বার জিতেছে, পাঞ্জাব জিতেছে দুই বার।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের সামনে দাঁড়িয়ে চাহার:
আইপিএল-এর আবিস্কার তরুণ স্পিনার রাহুল চাহার। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স এবং চলতি মরসুমে পাঞ্জাব কিংসের জার্সিতে ঝলক দেখাচ্ছেন এই লেগ স্পিনার। আর চারটি উইকেট সংগ্রহ করতে পারলে আইপিএল-এ ৫০তম উইকেটটি পাবেন তিনি।

টি-২০ ক্রিকেটে ৩৫০ ম্যাচের সামনে ধোনি:
টি-২০ ক্রিকেটে নয়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে মাঠের নামার সঙ্গেই টি-২০ কেরিয়ারে ৩৫০ নম্বর ম্যাচটি খেলে ফেলবেন ধোনি। যা একটি মাইলস্টোন।

তিন হাজার টি-২০ রানের সামনে জাডেজা:
পাঞ্জাব কিংসের অধিনায়ক রবীন্দ্র জাডেজা এই ম্যাচে ৩৫ রান করলে টি-২০ কেরিয়ারে ৩০০০ রান পূর্ণ করবেন।












Click it and Unblock the Notifications