রোহিতের পর বিরাট, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে চোট পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক

রোহিতের পর বিরাট, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে চোট পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকা ২০২২-এর দ্বিতীয় সেমিফাইনালে নামতে চলেছে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগের দিন অনুশীলনে চোট পেলেন বিরাট কোহলি। নেটে হর্ষল প্যাটেলের বলে অনুশীলন করার সময়ে কুঁচকির কাছে চোট পান বিরাট। বেশ কিছু সময় হাঁটু ুভাঁচ করে মাটিতে থাকার পর ফের অনুশীলন শুরু করেন বিরাট।

রোহিতের পর বিরাট, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে চোট পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক

ভারতীয় দলের অনুশীলনে যে সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাঁরা জানিয়েছেন, বেশ জোরেই হার্ষলের বল আঘাত করেছে কোহলিকে। বেশ কিছু সময় হাঁটু মুরে বসার পর কোহলি উঠে দাঁড়ান এবং স্বাভাবিক লাগে সব কিছুই। চোটের ভ্রুকুটি কাটিয়ে তিনি অনুশীলন শুরু করেন আগের ছন্দেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে বড় চিন্তার কোনও বিষয় নেই।

এক দিন আগেই ডান হাতের কব্জি উপরে চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। চোট পাওয়ার পর দীর্ঘ সময় নেটের বাইরে হাতে আইসব্যাগ রেখে মাঠের বাইরে বসে ছিলেন রোহিত। সেই সময়ে ভারতীয় দলের মেন্টল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনকে দেখা যায় তাঁর সঙ্গে অনেকটা সময় কথা বলতে এবং তাঁর পাশে বসে থাকতে। যদিও তার পর নেটে ফিরে এসে অনুশীলন শুরু করেন রোহিত।ল চোট পাওয়ার পরই রোহিতের সুশ্রষা করেন দলের ফিজিও।

হর্ষলের বলে কুঁচকিতে চোট পেলেও বিরাটকে দেখে মনে হয়নি চোট খুব একটা গুরুতর এবং তাঁর কোনও রকম সমস্যা হচ্ছে সেই কারণে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। ভারতীয় সময় দুপুর দেড়টায় মেলবোর্নে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্য়ান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+