উন্নত চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঋষভকে, এক নজরে পন্থের হেলথ আপডেট

উন্নত চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঋষভকে, এক নজরে পন্থের হেলথ আপডেট

গত সপ্তাহে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন ভারতীয় দলের নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থ। মারাত্মক জখম ঋষভ তার পর থেকেই দেরাদুনের একটি হাসপাতালে রয়েছেন ঋষভ। তবে, জানা যাচ্ছে কিছু দিনের মধ্যেই আজ, বুধবার (৪ জানুয়ারি) দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে ঋষভকে উন্নতি চিকিৎসার জন্য। পন্থের কপালে দু'ঠো গভীর ক্ষত হয়েছে, ডান হাতের কব্জিতে চোট পেয়েছেন তিনি, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এ ছাড়াও পায়ের চোটে, অ্যাঙ্কেল এবং পিছনের দিকে গুরুতর চোট পেয়েছেন পন্থ।

উন্নত চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঋষভকে, এক নজরে পন্থের হেলথ আপডেট

বর্তমানে দেরাদুনে ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন এই বাম হাতি তরুণ ক্রিকেটার। পন্থকে দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার হবে এই কথা জানিয়েছেন দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর ডিরেক্টর শ্যাম শর্মা। সংবাদ সংস্থা এএনআই-কে শর্মা বলেছেন, "আমি ওর মায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। ওর যে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে সেটার চিকিৎসার জন্য ওকে আমরা মুম্বইয়ে যাব।"

অপর দিকে, বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, বোর্ডও তাঁকে মুম্বইয়ে নিয়ে আসতে চায় চিকিৎসার জন্য। বিসিসিআই-এর এক সূত্র বলেছে, "ঋষভের লিগামেন্টের চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হবে। বিখ্যাত অস্থি রোগ বিশেষজ্ঞ দিনশ পার্ডিওয়ালার অধীনে তাঁর চিকিৎসা চলবে এমনটাই আশা করা হচ্ছে। অস্ত্রোপচারের বিষয় হলে সিদ্ধান্ত নেওয়া হবে আমেরিকা নাকি ইংল্যান্ড কোথায় হবে সেটা।"

ডিভাইডারে আঘাত করার পর জাতীয় সড়ক ৫৮-এর আরে বাইরে বেরিয়ে যায় পন্থের গাড়ি এবং সেখানেই গাড়িতে আগুন ধরে যায়। ঋষভ জানিয়েছেন গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েন তিনি এবং তাঁর অসাবধানতায় গাড়ি সরাসরি ধাক্কা মারে ডিভাইডারে, এর কিছু পরে আগুন ধরে যায় তাঁর গাড়িতে। ভারতীয় দলের উইকেটরক্ষক উইন্ড গ্লাস ভেঙে কোনও ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে বের হন গাড়ি থেকে।

দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুততার সঙ্গে ঋষভ পন্থকে নিয়ে যাওয়া হয় সাকশাম হাসাপাতেলর এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ঋষভ পন্থকে। সেখানে জানা যায় কোনও কিছু ভেঙে না গেলেও তাঁর হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, যেটার জন্য প্রয়োজন চিকিৎসা। পন্থের সঙ্গে এই দুর্ঘটনাটি ঘটে রুরকির কাছে মহম্মাদপুর জাটের কাছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বিপদমুক্ত ঋষভ পন্থ। আইসিইউ থেকে বার করে তাঁকে প্রাইভেট ওয়ার্ডে রাখা হয়েছে। কম করে চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকবেন ঋষভ পন্থ, এমনটাই মনে করা হচ্ছে। আশা করা যায় বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারবেন তিনি, তবে আইপিএল-এ তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।

বিকেলের দিকে বিসিসিআই-এর পক্ষ থেকে প্রেস রিলিজ জারি করে এই খবরের উপর শিলমোহর ফেলা হয়। বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিসিসিআই সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছে ঋষভ পন্থকে দেরাদুন থেকে মুম্বইয়ে নিয়ে আসর। কোকিলাবেন ধীরুভাই অম্বানি এবং মেডক্যাল রিসার্চ ইন্সট্রিটিউটে চিকিৎসক ধিনশ পার্ডিওয়ালা-এর তত্ত্বাবধানে চিকিৎসা হবে ঋষভের। লিগামেন্টের ছিড়ে যাওয়ার ফলে ঋষভের অস্ত্রপোচার হবে এবং অন্যান্য চিকিৎসাও হবে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম পুরো প্রসেসের উপর নজর রাখবেন। রিকোভারি এবং রিহ্যাব পর্যন্ত ঋষভ বিসিসিআই-এর মেডিক্যাল টিমের তত্ত্ববধানে থাকবে "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+